গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর প্রয়াত টিম লিডার মো. রফিকুল ইসলাম মৃধা, মো. আবুল বাশার তালুকদারসহ সকল মৃত সিপিপি স্বেচ্ছাসেবকের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় কলাপাড়া অফিসার্স ক্লাব মিলনায়তনে সিপিপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন সিপিপি টিম লিডার এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. মোশারফ হোসেন মিন্টু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা টিম লিডার আব্দুল মোতালেব ফকির, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সিপিপির কমিউনিটি প্রশিক্ষক শহিদুল ইসলাম তালুকদার এবং আবু তালেব ইভান মাতুব্বর।
অনুষ্ঠানে সিপিপির বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক, কর্মকর্তা এবং প্রয়াত স্বেচ্ছাসেবকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রয়াত স্বেচ্ছাসেবকদের আত্মত্যাগ ও দুর্যোগকালীন মানবিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষে প্রয়াতদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post