স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। দেশের বিভিন্ন ছোট নদী ও নালা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় বর্ষা মৌসুমে প্রায়ই বিভিন্ন জেলা ও অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। অল্প বৃষ্টিতেও অনেক সময় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি দেখা দেয়।
এ বছরও চট্টগ্রাম ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। টানা বৃষ্টিপাত ও পানির উচ্চতা বৃদ্ধির কারণে অনেক পরিবার পানির নিচে তলিয়ে গেছে এবং অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
বন্যার ভয়াবহতায় কয়েকটি কবরস্থান থেকে লাশ ভেসে ওঠার ঘটনাও ঘটেছে। অন্যদিকে, বন্যায় নিহতদের মরদেহ দাফনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় কিছু ক্ষেত্রে মরদেহ পানিতে ভাসিয়ে দেওয়ার মতো হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই দুর্যোগে ইতোমধ্যে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। খাদ্য সংকটের সঙ্গে শিশুদের নিরাপত্তা এবং পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ।
এ অবস্থায় দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন—চট্টগ্রামের পানিবন্দী মানুষদের দ্রুত উদ্ধার, প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post