নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার : উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। মনু, ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষজন ইতোমধ্যে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।
বন্যাকবলিত এলাকায় সরকারি ও ব্যক্তি উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় সরকারি ভাবে ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে উজানের পাহাড়ি ঢলে জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মনু নদীর উজিরপুর ও একামধু এলাকায় দুটি স্থানে এবং কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকে নিম্নাঞ্চল ডুবে যায়।
বন্যায় জেলার ৪৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এতে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়। পরিস্থিতির অবনতির সময় অনেক মানুষ বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেন। বর্তমানে পানি কমে যাওয়ায় তারা ধীরে ধীরে বাড়িতে ফিরছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post