Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় মাদকবিরোধী সমাবেশ, বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 13 July, 2026.
in স্থানীয় খবর
0
কুষ্টিয়ায় মাদকবিরোধী সমাবেশ, বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এসএম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মাদকমুক্ত, সুস্থ ও সবুজ সমাজ গঠনের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে। তিনি বলেন, কুষ্টিয়াকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জেলায় পরিণত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশে তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। এ লক্ষ্যেই জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য বশিরুল আলম চাঁদ ও অ্যাডভোকেট শামীমউল হাসান অপু, পৌর বিএনপির সভাপতি এ. কে. বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং কুষ্টিয়া মডেল থানার কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজ।

সভায় সভাপতিত্ব করেন পৌর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমতিয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন ইমতিয়াজ তারিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচির শুরুতে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগর এলাকায় সবুজায়ন সম্প্রসারণে ব্যাপক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে জেলা পরিষদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক এবং সুধীজনদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: ২০০১ সালে কুষ্টিয়া নব যুবক ক্রীড়া চক্রের সহ-সভানেত্রী (জেলা ক্রীড়া সংস্থা অন্তর্ভূক্ত ক্লাব)কুষ্টিয়াবৃক্ষরোপণমাদকবিরোধীসমাবেশ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত: কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

Next Post

কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist