গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে আলা মৃধা (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বুধবার বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের ধর্ষণ চেষ্টার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মামলার বাদী ফুলবানু বেগম বলেন, তার ৪ বছরের শিশু নাতনি ঘরের বাহিরে খেলতে গেলে প্রতিবেশি শহিদুল মুন্সী (৫০) তাকে ডেকে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠ তদন্ত এবং বিচার দাবি করেন ফুলবানু । শিশুটির মা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। চার বছরের শিশু সন্তান নানির কাছে থাকে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় দুই জনকে আসামী করে থানায় মামলা রুজু করা হয়েছে। এজাহার ভুক্ত এক আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post