জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোকলুকুর রহমানের নেতৃত্বে ভেড়ামারা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় নওদাপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর বাড়ির পেছনের ফাঁকা স্থান থেকে ইয়াকুব আলী (৬৮) ও মো. আশরাফুল হোসেন (৫০)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজনই ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইয়াকুব আলীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post