ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) স্টুডেন্ট ব্রাঞ্চের ২০২৬–২৭ মেয়াদের উপদেষ্টা পর্ষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে চেয়ারপার্সন হিসেবে এস এম সাজ্জাদ হোসাইন সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে সাকিফ মাহমুদ ফয়সাল নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সংগঠনটির কাউন্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির আওতায় আইইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ, আইইইই কম্পিউটার সোসাইটি ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার পরিচালিত হবে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ভাইস-চেয়ার (টেকনিক্যাল) শাহজাদা সাজিদ, ভাইস-চেয়ার (অ্যাক্টিভিটিজ) নাঈমুল ইসলাম মজুমদার, জয়েন্ট সেক্রেটারি আসিফ সিদ্দিক জিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি রওনক, পাবলিকেশন কো-অর্ডিনেটর মুবাশশির আমিন, ওয়েবমাস্টার আবু উবায়দা, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর জাকিয়া তাবাসসুম, উইমেন ইন ইঞ্জিনিয়ারিং কো-অর্ডিনেটর সামিয়া সুলতানা, মেম্বারশিপ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর আব্দুল মুহাইমিন, পাবলিসিটি কো-অর্ডিনেটর রাফিউল রেজা, লজিস্টিকস কো-অর্ডিনেটর হুমায়ুন রশিদ হিমু এবং কার্যনির্বাহী সদস্য সুনভির নিশান ও ঐশী রায়।
এ ছাড়া আইইইই কম্পিউটার সোসাইটি ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের চেয়ারপার্সন হিসেবে মো. জুলফিকার আলী এবং সম্পাদক হিসেবে আর রাফি আয়ান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) চ্যাপ্টারের চেয়ারপার্সন হয়েছেন মো. ইয়াকুব আলী এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মহিম।
নবনির্বাচিত চেয়ারপার্সন এস এম সাজ্জাদ হোসাইন সৈকত বলেন, “আইইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে অতীতেও বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সেমিনার, সিম্পোজিয়াম ও আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত বছর আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজন করেছি। সবার সহযোগিতা পেলে দেশীয় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক অঙ্গনে আরও সুপরিচিত করতে কাজ করব।”
উল্লেখ্য, আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ এবং এর অধীনস্থ চ্যাপ্টারগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post