Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি চূড়ান্ত করল যুক্তরাষ্ট্র

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 22 July, 2026.
in প্রধান খবর, বিদেশি খবর
Reading Time: 1 min read
0
সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি চূড়ান্ত করল যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্টাফ রিপোর্টার : সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। এ চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি উৎপাদনের সুযোগ পেতে পারে।

তবে চুক্তিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কিছু কঠোর নিরাপত্তা শর্ত শিথিল করা হয়েছে বলে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স জানিয়েছে, বুধবার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এরপর এটি মার্কিন কংগ্রেসের পর্যালোচনার জন্য পাঠানো হবে।

চুক্তিটি যুক্তরাষ্ট্রের অ্যাটমিক এনার্জি অ্যাক্টের ১২৩ ধারার আওতাভুক্ত একটি ‘১২৩ এগ্রিমেন্ট’। এ ধরনের চুক্তি দুই দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতার আইনি কাঠামো নির্ধারণ করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ শর্ত রাখা হয়নি। এই শর্ত থাকলে সৌদি আরব নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাত করতে পারত না। এসব কার্যক্রমকে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পথ হিসেবে দেখা হয়।

এ ছাড়া চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ‘অ্যাডিশনাল প্রটোকল’-এ যোগ দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়নি। ফলে ঘোষণাবহির্ভূত স্থাপনায় আকস্মিক পরিদর্শনের সুযোগ সীমিত থাকতে পারে।

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি সৌদি আরবকে পারমাণবিক জ্বালানি সহযোগিতার আইনি সুযোগ দিলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বা সক্ষমতা সরবরাহের বাধ্যবাধকতা তৈরি করবে না।

ট্রাম্প প্রশাসন মনে করছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে মার্কিন কোম্পানি ওয়েস্টিংহাউস সম্ভাব্য সুবিধাভোগীদের একটি হতে পারে।

এর আগে জো বাইডেন প্রশাসনের সময়ও সৌদির সঙ্গে পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেটি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বৃহত্তর কূটনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকায় অগ্রগতি থেমে যায়। ট্রাম্প প্রশাসন এবার পারমাণবিক সহযোগিতার বিষয়টি ইসরায়েল স্বীকৃতির শর্ত থেকে আলাদা রেখেছে।

চুক্তিটি নিয়ে যুক্তরাষ্ট্রের উভয় দলের কয়েকজন আইনপ্রণেতা ও ইসরায়েলি কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে ভবিষ্যতে সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সৌদি আরবও একই পথে যেতে পারে। এ বক্তব্যও চুক্তি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

রয়টার্স জানিয়েছে, কংগ্রেসে জমা দেওয়ার পর চুক্তিটি প্রায় ৯০ দিন পর্যালোচনার আওতায় থাকবে। কংগ্রেস চাইলে যৌথ প্রস্তাবের মাধ্যমে এটি আটকে দিতে পারে। তবে প্রেসিডেন্টের ভেটো ঠেকাতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হওয়ায় চুক্তি বাতিল করা কঠিন হতে পারে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: চুক্তিচূড়ান্তপারমাণবিকযুক্তরাষ্ট্রসৌদি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাগর-রুনি হত্যা: আবারও পিছিয়েছে তদন্ত প্রতিবেদন

Next Post

৪ ক্রিকেটারের চোট: অস্ট্রেলিয়া সফরের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
৪ ক্রিকেটারের চোট: অস্ট্রেলিয়া সফরের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ

৪ ক্রিকেটারের চোট: অস্ট্রেলিয়া সফরের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist