স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি পুরোনো দেয়াল ধসে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছন দিকের একটি পুরোনো দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। সে সময় কলেজসংলগ্ন এলাকায় টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। দেয়াল ধসে পড়ার সঙ্গে সঙ্গে কয়েকজন চাপা পড়েন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উপস্থিত লোকজন উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত আটজনকে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে নাসিমা বেগম নামে এক নারীকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুরুষ মারা যান।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা এক নারীসহ অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কী কারণে পুরোনো দেয়ালটি ধসে পড়ল এবং এতে কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post