মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে থানা চত্বরে বিভিন্ন প্রজাতীর বৃক্ষরোপ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে থানা চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। মিরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, মিরপুর থানার সেকেন্ড অফিসার এসএম এলিস মাহমুদ, সাংবাদিক সাইদুর রহমান, আনোয়ার নিশি, নাইম খন্দকার প্রমুখ উপস্থিথ ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে ওসি শহিদুল ইসলাম বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ। বায়ুর দূষণরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের রয়েছে ব্যাপক ভূমিকা। তাই এগুলো মাথা রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এ বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী বলেন, আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিভিন্ন প্রকার শিল্পের উপকরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের বৃক্ষের সংখ্যা নিতান্তই নগণ্য। তাই দিন যতই যাচ্ছে বন ততই কমছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে বসেছে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে পারি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রত্যক ব্যক্তিরই উচিৎ বৃক্ষরোপনের উপর জোর দেয়া।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post