গিয়াস রনি, নোয়াখালী : বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিকভাবে বাজার কার্যক্রম শুরু করেছে আশা সিমেন্ট। “আশা সিমেন্ট: স্বপ্নযাত্রায় নব দিগন্ত” শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে শনিবার (১ আগস্ট) বিকেলে নোয়াখালীর মাইজদীর নোয়া কনভেনশন সেন্টারে পণ্যটির লঞ্চিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিমেন্টের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. সজিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন। এছাড়া আশা সিমেন্টের ব্র্যান্ড ম্যানেজার মেহেরাজুল ইসলাম, অ্যাকাউন্ট ম্যানেজার মাইন উদ্দিন হাসান জুয়েল এবং নোয়াখালী অঞ্চলের রিজিওনাল হেড মো. মুহাইমিনুন হকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডিলার, ব্যবসায়ী ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের উৎপাদন পদ্ধতি এবং কঠোর মান নিয়ন্ত্রণের সমন্বয়ে আশা সিমেন্ট দেশের নির্মাণ শিল্পে নতুন আস্থার জায়গা তৈরি করেছে। নোয়াখালী অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য ও উন্নত সেবা পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানের লক্ষ্য।
অনুষ্ঠানে পণ্যের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন, ব্যবসায়িক আলোচনা, সাংস্কৃতিক আয়োজন, র্যাফেল ড্র ও অতিথিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়। দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
আশা সিমেন্ট কর্তৃপক্ষ জানায়, “আশায় গড়ি আগামী” স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক মানের নির্মাণসামগ্রী সরবরাহ ও গ্রাহকসেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post