হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারির মানহানীকর বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রেকর্ড সংখ্যক নেতাকর্মী এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
মিছিলটি উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে শুরু করে দৌলতপুর থানার সামনে যেয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।এসময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড সেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রতিবাদ সভায় তারেক রহমানের বিরুদ্ধে মানহানীকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post