Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাইকগাছায় নানা আয়োজনে পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 3 August, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পাইকগাছায় নানা আয়োজনে পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ নাদীর শাহ্, পাইকগাছা, খুলনা : জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র (পিসি) রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। তাঁর জন্মভূমি উপজেলার রাড়ুলী গ্রামে জন্মভিটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ এবং জন্মভিটা পরিদর্শনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

খুলনা জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতিমা লিজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক মুহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আমির হামজা, উপজেলা বিএনপির সভাপতি ডা. আবদুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, ওসি (অপারেশন) জুলফিকার আলী, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ দিদারুল আলম, সহকারী অধ্যাপক আবদুল মমিন সানা, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ এবং প্রধান শিক্ষক গৌতম ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া ও প্রভাষক লুৎফা ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায় উপমহাদেশে আধুনিক বিজ্ঞানচর্চার অন্যতম পথিকৃৎ। রসায়ন গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পাশাপাশি তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, শিল্পোদ্যোক্তা, লেখক ও সমাজহিতৈষী। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ ও কর্ম তুলে ধরতে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসারে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, ১৮৬১ সালের ২ আগস্ট খুলনার তৎকালীন রাড়ুলী-কাটিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী প্রফুল্লচন্দ্র রায় উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে শিক্ষকতা ও গবেষণায় আত্মনিয়োগ করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার পাশাপাশি মারকিউরাস নাইট্রাইট নিয়ে তাঁর গবেষণা বিশ্বব্যাপী প্রশংসিত হয়। বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক লেখালেখি এবং ‘হিন্দু রসায়নের ইতিহাস’ গ্রন্থ রচনার মাধ্যমে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরেন তিনি।

দেশীয় শিল্প বিকাশেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯০১ সালে প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস দেশের শিল্পায়ন ও আত্মনির্ভরতার ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে স্থানীয়রা পিসি রায়ের স্মৃতিবিজড়িত জন্মভূমিকে আরও সংরক্ষণ ও উন্নয়নের দাবি জানান। তাঁদের মতে, রাড়ুলীকে বিজ্ঞানভিত্তিক পর্যটন ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। পাশাপাশি তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত উপমহাদেশের দ্বিতীয় ও দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভূবন মোহিনী বালিকা বিদ্যালয়কে সরকারি করার দাবিও জানানো হয়।

এছাড়া পিসি রায়ের নামে বিজ্ঞান জাদুঘর, গবেষণাকেন্দ্র ও বিজ্ঞানচর্চার প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি তাঁর জীবন ও কর্ম নিয়ে নিয়মিত সেমিনার, গবেষণা ও প্রদর্শনীর আয়োজনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে পিসি রায়ের জীবন ও কর্মভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা গাছের চারা বিতরণ এবং বিজ্ঞানীর জন্মভিটা পরিদর্শন করেন।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: উদযাপনজন্মবার্ষিকীপাইকগাছাপিসি রায়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পানির দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি

Next Post

নারী ও শিশুর নিরাপত্তা: নীরবতা ভেঙে চাই এখনই পদক্ষেপ

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
নারী ও শিশুর নিরাপত্তা: নীরবতা ভেঙে চাই এখনই পদক্ষেপ

নারী ও শিশুর নিরাপত্তা: নীরবতা ভেঙে চাই এখনই পদক্ষেপ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist