Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৭

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 11 August, 2026.
in স্থানীয় খবর
0
কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৭
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে অভিযোগ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলায় থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল রোড এলাকার হাবা সফিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিনউদ্দিন এবং পুলিশ কনস্টেবল মো. ইছাক, মো. ইউছুফ ও শাহাদাত হোসেন। তারা উপজেলা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, দারুল ইহছান মাদরাসার চেয়ারম্যান মো. নূরুল আবছার একই এলাকার মানিক মিয়াসহ সাতজনের বিরুদ্ধে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের অভিযোগ করেন। অভিযোগের প্রাথমিক তদন্তে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ।

তদন্ত শেষে পুলিশ সেখান থেকে চলে যাওয়ার সময় অভিযোগকারী পক্ষের কাছ থেকে খবর আসে, বিবাদীরা নির্মাণাধীন ভবনের সিসি ক্যামেরা ভাঙচুর করছেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ফিরে গিয়ে ভাঙচুরের কারণ জানতে চাইলে তাদের সঙ্গে বিবাদীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে হামলা করা হয় বলে পুলিশের অভিযোগ।

ঘটনার পর হামলায় জড়িত থাকার সন্দেহে ছেমনা খাতুন, বিয়াধুনি, মনোয়ারা, আয়েশা, অজি উল্লা, আবু সুফিয়ান ও বোবা জাবেরকে উপজেলা সরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজন মো. বাবুল পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ তার শার্টের কলার ধরে এবং পরে বাড়ির নারীদের মারধর করে। এর প্রতিবাদে নারীরা সড়কে থাকা ইটপাটকেল পুলিশের দিকে ছুড়ে মারেন। এতে দুই পুলিশ সদস্যের হাতে সামান্য আঘাত লাগে বলে দাবি করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দারুল ইহছান মাদরাসার নির্মাণাধীন ভবনের জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিবাদী পক্ষ জায়গাটিতে মৌরসী স্বত্ব দাবি করে নোয়াখালীর দায়রা জজ আদালতে মামলা করেছে। অন্যদিকে, মাদরাসা কর্তৃপক্ষ জায়গাটি ক্রয়সূত্রে তাদের মালিকানাধীন বলে দাবি করছে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ বলেন, তদন্তের কাজে গিয়ে তিনি নিজেসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দারুল ইহছান মাদরাসার চেয়ারম্যান মো. নূরুল আবছার বাদী হয়ে একটি মামলা করেছেন।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: অভিযোগকোম্পানীগঞ্জনারী গ্রেপ্তারপুলিশহামলা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে ক্রীড়াবিদ আকরাম হোসেন রতনের ইন্তেকাল

Next Post

হাতিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৬ স্থাপনা

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
হাতিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৬ স্থাপনা

হাতিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৬ স্থাপনা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist