Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি, নওগাঁয় চাঞ্চল্য

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 20 August, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি, নওগাঁয় চাঞ্চল্য
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাশেদুজ্জামান, নওগাঁ : ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে নওগাঁয় এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সেবাগ্রহীতার বিরুদ্ধে। এ ঘটনায় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকার নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ উঠেছে, মোস্তাফিজুর রহমান নামে এক সেবাগ্রহীতা নামজারির কাগজপত্র নিয়ে ওই অফিসে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। নামজারির আবেদন বাতিলের বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোস্তাফিজুর রহমান উত্তেজিত হয়ে কর্মকর্তাকে হত্যার হুমকি দেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, সংশোধনের জন্য কাগজপত্র নিয়ে আসার আগেই কেন তার আবেদন বাতিল করা হয়েছে। একপর্যায়ে তিনি সিরাজুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, তার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেওয়ার পাশাপাশি অফিস থেকে বাড়ি ফেরার সময়ও নজরে রাখবেন।

ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, তিনি হুমকি হিসেবে কথাগুলো বলেননি; বরং প্রকাশ্যে যা বলেছেন, তা বাস্তবায়ন করার কথাও উল্লেখ করেন।

মোস্তাফিজুর রহমানের দাবি, গত ১৮ মে তিনি নিজের জমির নামজারির জন্য আবেদন করেন। প্রথমবার আবেদন বাতিল হওয়ার পর পুনরায় আবেদন করলেও সেটি বাতিল করা হয়। এতে তিনি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

তবে এসব অভিযোগ নিয়ে ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে সহকারী ভূমি কমিশনারের (এসি ল্যান্ড) নিষেধ রয়েছে বলে জানান তিনি।

পরে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক জানান, বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং হুমকিদাতা ব্যক্তি ক্ষমা চেয়েছেন।

এদিকে, কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো ভূমি সেবা নিয়ে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সরকারি অফিসে ঢুকে একজন কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, সরকারি অফিসে ঢুকে একজন ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া গুরুতর বিষয়। এটি আপস-মীমাংসার মাধ্যমে শেষ করার সুযোগ নেই। এক সপ্তাহের মধ্যে এসি ল্যান্ড আইনগত ব্যবস্থা না নিলে তিনি নিজ উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: কর্মকর্তাচাঞ্চল্যনওগাঁভূমিহত্যাহুমকি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

Next Post

কুড়িগ্রাম এক্সপ্রেসে নিত্য শিডিউল বিপর্যয়

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
কুড়িগ্রাম এক্সপ্রেসে নিত্য শিডিউল বিপর্যয়

কুড়িগ্রাম এক্সপ্রেসে নিত্য শিডিউল বিপর্যয়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist