শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সদর থানার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও তার সহযোগী লিটন কাজী (২৬)। পুলিশ জানায়, প্রাইভেটকারের পেছনের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০টি প্যাকেট থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলার মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post