পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার সীমান্তবর্তী উপজেলা পাটগ্রামের নানা সমস্যা, সম্ভাবনা, এবং সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার শহীদ আফজাল হোসেন মিলনায়তনে সাংবাদিকদের সংগঠন ‘প্রেসফোর’ এই সেমিনারের আয়োজন করেন।
অনুষ্ঠানে এনটিভির বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রসহ উপজেলার গণ্যমান্য,বিএনপির উপজেলা সভাপতি আলহাজ্ব সফিকার রহমান,উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বিএনপির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, পুলিশ প্রশাসন,সরকারি কর্মকর্তাগন,শিক্ষক প্রতিনিধি গন,সুশীল সমাজের প্রতিনিধি গন,ও প্রেসফোরের জেলার ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন প্রেসফোর লালমনিরহাটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুলাল,প্রেসফোরের সদস্য যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিসুর রহমান লাডলা,সহ সাংগঠনিক সম্পাদক আজিনুর রহমান প্রমুখ।সভাপতিত্ব করেন প্রেসফোর লালমনিরহাট এর সভাপতি ফরহাদ আলম সুমন।
কর্মশালায় পাটগ্রামের সীমান্ত বাণিজ্য, যোগাযোগ অবকাঠামো এবং এলাকার নানা সামাজিক সংকট নিরসনে বিভিন্ন পরামর্শসহ কর্মশালায় সাংবাদিকদের মান উন্নয়নের বিষয় তুলে ধরা হয়।
সমাজের সুশীল সমাজ, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা এতে অংশ নিয়ে অঞ্চলের সার্বিক অগ্রযাত্রায় তাঁদের মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিকদের পাশে থাকার কথা বলেন। তিনি বুড়িমারী থেকে লালমনিরহাট সড়কটি ফোর লেনের কথা বলেন।তিনি বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন বলে জানান।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post