হেলাল উদ্দিন দৌলতপুর (কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপজেলার হাবলু মোল্লা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আড়িয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ২৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে পড়ার জন্য চেয়ার-টেবিল, শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেওয়া হয়।
আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ,সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক এজিএস আশরাফুল ইসলাম লাবলু এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল নেতা রাজিব আলী।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম,আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হোসেন খান, বড়গাংদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মো. হাফিজুর রহমান। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post