নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নবনির্বাচিত কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কুষ্টিয়ায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিপুল ভোটে বিজয়ী এই নেতাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা।
রোববার (৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মোল্লাতেঘোড়িয়া এলাকার মাস্টার্স কমিউনিটি সেন্টারে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কুষ্টিয়ায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক ফজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনটির বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মচারী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ মামুন।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলার সভাপতি মো. শরিফ উদ্দিন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাতিল মাহমুদ, কোর্ট পুলিশ পরিদর্শক মো. জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলার প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং বিচার বিভাগীয় কর্মচারীদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post