কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় জার্নি ফর লাইট ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে ও ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ অক্টোবর কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে স্কুলের ছাত্রদের মধ্যে বই বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আল কুরআনে মুমিনের পরিচয় উক্ত বই থেকে প্রত্যেক ছাত্র পাঁচ মিনিট করে বক্তব্য রাখেন।
ইমাম গাজ্জালীর নির্বাহী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন, ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আজিজুল হক।
এ সময় বক্তব্য রাখেন উম্মুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান, পাবনা আলিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মোঃ সাকিবুর রহমান বেলালী, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ হুমায়ুন কবীর,খোকসা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ রেজাউল করিম, ইমাম গাজ্জালীর সেক্রেটারি শাহেদুল হক শিমুল।অনুষ্ঠান পরিচালনা করেন কিশোর বিভাগের পরিচালক শেখ শানজিদ রহমান সিয়াম ও সেক্রেটারি আব্দুর রহমান সাকিব। পরবর্তীতে পুরস্কার প্রদান করা হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post