কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ির ভেতর থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২ টার সময় আঁখড়া বাড়ির মূল মাজার প্রাঙ্গনের মধ্যথেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য আঁখড়া বাড়িতে ফকির লালন শাহের ১৩৬ তম তিরোধান দিবস উদ্যাপনের শেষদিন ছিলো আজ। এরই মধ্যে রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব আয়োজনের শেষ হওয়ার কথা।
পুলিশ জানিয়েছে, রবিবার দিবাগত রাত ১২ টার দিকে এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পরে থাকতে দেখে। ব্যাগটি খুলতেই একটি লাল রঙের টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্ত ও সেখানে দুই লিটার পরিমাণ পেট্রোল এবং দুইটি সার্কিট জাতীয় বস্তু দেখতে পান। সাথে সাথে ওই ব্যাক্তি কুমারখালী থানা পুলিশ সহ মেলার আয়োজক কমিটিকে জানালে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ,র্যাব,সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখে এবং মাজারের মূল গেটটি বন্ধ করে দেয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন, এ ঘটনার পর আখড়া বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন রাত আড়াইটার দিকে বোম ডিসপোজাল টিম বোমাটি নিষ্ক্রিয় করেছে।
এদিকে লালন মাজার প্রাঙ্গনে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় সাধুদের নিরাপত্তার বিষয়টি নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে বলে অভিযোগ ভক্তদের। ঘটনার পর থেকেই লালনের প্রধান ফটক বন্ধ রাখা হয়। মাজার প্রাঙ্গন থেকে সকল সাধু ভক্তদের বাইরে বের করে দেয়ার পর মাজারের ভিতরে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এই ঘটনায় বাউল সাধুরা আতংকিত হয়ে আখড়া বাড়ী ছেড়ে চলে যাচ্ছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post