মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুরে নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উদয়ন যুব সংস্থার উদ্যোগে ‘সমতায় তারুণ্য—ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদয়ন যুব সংস্থার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার।
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় সংলাপে নিবন্ধ উপস্থাপন করেন উদয়ন যুব সংস্থার উপদেষ্টা ফারুক হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার অর্থ সম্পাদক তানিয়া সুলতানা নীলা।
সময় মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, মেভসের পরিচালক মজিবুল হক, সেক্টরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাও. রিপন আলী, আদিবাসী সনাতনী সম্প্রদায়ের নেতা সুজন কুমার ব্যাধ, উদয়ন যুব সংস্থার প্রচার সম্পাদক জিহাদ রহমান জিসান, সদস্য সোনিয়া সুলতানা ও লিপি খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংলাপে সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা ও বৈষম্যমূলক আচরণ চিহ্নিত করার পাশাপাশি নারী-পুরুষের সমঅধিকার, সমমর্যাদা এবং তরুণদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post