আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
কেবলমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ভাষনেই নয় বরং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তৃতায়ও ভাটির জনপদের বিখ্যাত বাউলকবি কামাল পাশার দেশাত্ববোধক গানের কথা আলোচিত হয়েছে। এগুলো নিছক কোন মাতাপুত্রের বক্তব্যই নয় বরং এসব কথা ও বক্তৃতার মধ্যে নিহিত রয়েছে মা মাটি মানব ও দেশপ্রেমের মূলকথা এবং একজন আপোসহীন দেশনেত্রীর কষ্ট ও যন্ত্রনার কথা। যেকথা কখনও ভুলে যাওয়ার সুযোগ নেই। আমি বারবার সেই মূল্যবান বক্তব্যগুলো আমার হৃদয়ের গহীন কোনে সযতেœ লালন করে চলি। এবং গর্ব অনুভব করি এই কথাগুলো তো আমাদের ভাটির জনপদের চারনকবি বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) সাহেবের গানের কথা ও বাক্য বলে। একান্ত সাক্ষাৎকারে একথাগুলো বলেছেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ। তিনি বলেন, বাউল কামাল পাশার সেই বিখ্যাত গান, “বাতি ছাড়া এ রংমহল ঘর রুশনেআলা হয়না। আজকে বাদশাহ কালকে ফকির সমানে দিন যায়না। তুমি সব দিয়ে যার সব কেড়ে নাও তাতো প্রাণে সয়না। তোমরা দিলকি দয়া হয়না”এই গানটির মূল রচয়িতা সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের প্রখ্যাত বাউল শিল্পী কামাল উদ্দিন সাহেবের রচিত একটি সৃষ্টিতত্ত্ব গান। যে গানটি তিনি সর্বপ্রথম ১৯২৬-৪৭ পর্যন্ত বৃটিশ শাসিত আসাম প্রদেশের ২য় কাউন্সিল অব ষ্টেটে নির্বাচিত মুসলিম প্রতিনিধি (আসাম প্রাদেশিক পরিষদের উচ্চকক্ষের সদস্য) খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরীর দিল্লী,কলকাতা ও শিলং শহরে অবস্থানকালে উক্ত এমপির রাজনৈতিক সহকারী পিতা মরমী কবি আজিম উদ্দিন ওরফে টিয়ার বাপের সাথে তৎকালীন ভারতবর্ষে গীত করেছেন।
বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোষানলে থাকাবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বগর্বে স্বমহিমায় বলেছিলেন, “মনে রাখবেন, সব দিন সমান যায় না”। অর্থাৎ ২০১৫ সালের ১২ এপ্রিল (কেউ কেউ এটি প্রকাশনার তারিখ হিসেবে ১৭ এপ্রিলও উল্লেখ করেন) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
২০১৫ সালের শুরুর দিকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ ও আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাত চলছিল। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এবং রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বহুল আলোচিত উক্তিটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছিলেন। দেশনেত্রীর এই বক্তব্যের মূল প্রেক্ষাপট ছিল তৎকালীন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানিয়ে এবং সরকারের দমন-পীড়ন ও একতরফা শাসনের সমালোচনা করে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, “মনে রাখবেন, সব দিন সমান যায় না। এ পর্যন্ত যা-ই করেছেন, তিনটি সিটি নির্বাচন সুষ্ঠুভাবে হতে দিন। এতে আপনার ক্ষমতা যাচ্ছে না।” তিনি সরকারকে সংলাপ ও গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে আরও বলেছিলেন যে, ক্ষমতা হারানোর ভয়ে সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে, তবে বিএনপি কোনো প্রতিশোধপ্রবণ রাজনৈতিক দল নয়। সেলিম উদ্দিন আহমদ বলেন,নেত্রীর মুখে উচ্চারিত “সব দিন সমান যায়না” কথাটি বাউলকবি কামাল উদ্দিনের দিলকি দয়া হয়না গানের একটি অন্তরার একটি উল্লেখযোগ্য বাক্যমাত্র। এবং ঐ বাক্যটিই খালেদা জিয়ার বক্তব্যে উঠে এসেছিল।
বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সভাপতি বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদ বলেন,দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে ফিরে বিএনপি’র তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমানে প্রধানমন্ত্রী) তারেক রহমান পূর্বাচলের জুলাই-৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত এক ঐতিহাসিক গণসংবর্ধনায় তাঁর প্রথম জনসভা ও বক্তব্য প্রদান করেন। সেই ভাষণে তিনি অত্যন্ত জোরালোভাবে বলেন, “আমরা দেশের শান্তি চাই। আমাদেরকে যেকোনো মূল্যে এই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে।”
তাঁর এই “আমরা দেশের শান্তি চাই” বক্তব্য এবং সামগ্রিক ভাষণে তারেক রহমান দেশের শান্তি ও স্থিতিশীলতার ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেন। তিনি নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর দেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সময়ে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই যেকোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক উসকানির মুখে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং ধীর-শান্ত থাকতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং-এর বিখ্যাত “আই হ্যাভ আ ড্রিম” ভাষণের সূত্র ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, আমার দেশ ও দেশের মানুষের জন্য আমার একটি পরিকল্পনা আছে। তিনি উল্লেখ করেন যে, এই পরিকল্পনা ক্ষমতার জন্য নয়, বরং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং টেকসই উন্নয়নের জন্য। তিনি স্পষ্ট করে বলেন, ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে পাহাড় ও সমতলের প্রতিটি নাগরিকের জন্য বাংলাদেশ একটি নিরাপদ ভূমি হবে। তিনি বলেন,দল ও মতের ভিন্নতা থাকতে পারে,কিন্তু রাষ্ট্র সবার জন্য সমান। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। তারেক রহমান তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে একই সূত্রে গাঁথা বলে উল্লেখ করেন। তিনি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের স্বপ্নের একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠন করাই হবে তাঁদের রক্তঋণ শোধ করার একমাত্র উপায়।
তারেক রহমানের প্রায় ১৭ মিনিটের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণটি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতি পুনর্গঠনের এক শক্তিশালী বার্তা হিসেবে গণ্য হয়। “আমরা দেশের শান্তি চাই” কথাটি তারেক রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে পরপর ৩ বার উচ্চারণ করেছিলেন.২০২৫ সালের ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বাক্যটি পরপর তিনবার বলেন। তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, “প্রিয় ভাই-বোনেরা, আমরা দেশের শান্তি চাই। আমরা দেশের শান্তি চাই। আমরা দেশের শান্তি চাই।” তিনি মূলত দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিতেই কথাটি পরপর তিনবার জোর দিয়ে উচ্চারণ করেছিলেন। জননেতা তারেক রহমানের এ বক্তব্যটি পূর্ব নির্ধারিত খসড়াভাবে প্রস্তুতকৃত কোন বক্তব্য ছিলনা। দীর্ঘ প্রতিক্ষার পর স্বদেশের মাটিতে অবস্থান রেখে সমবেত লক্ষ লক্ষ মানুষের সামনে দাড়িয়ে ভবিষ্যত বাংলাদেশের একজন যোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর মনের কথাগুলো আলটিমেটলি ভাষন হয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশ্বের কোটি কোটি মানুষ তারেক রহমানের এ বক্তব্য টেলিভিশনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তবে তারেক রহমানের এ বক্তব্য ও বাক্যটি সুনামগঞ্জের বাউলকবির রচিত একটি দেশাত্ববোধক গানেও রয়েছে। জেলার ৫ প্রধান লোককবির মধ্যমনি গানের স¤্রাট বাউলকবি কামাল পাশা (কামাল উদ্দিন) তাঁর রচিত ৩ অন্তরার গানে ৩ বার এবং গানটির মুখপদে ২ বার মোট ৫ বার বাক্যটি গেয়েছেন। মূল গানটি হচ্ছে ,“এক পিতা এক মায়ের সন্তান,আমরা ভাই ভাই। দেশের শান্তি চাইরে,আমরা বিশ্বের শান্তি চাই। বিশ্বের শান্তি চাইরে আমরা,দেশের শান্তি চাই।। (১) একটাই আমাদের পৃথিবী,এক আল্ল¬াহ আমাদের দাবী। ওরে সব নবী আমাদের নবী,বিভিন্নতা নাই।। (২) হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান,তাতে নাই কোন ব্যবধান। সবে চাই দেশেরী কল্যাণ,দেশেরী ভালাই।। (৩) কেউ করোনা বিভিন্নতা,আমরা হই স্বাধীন জনতা। বাউল কামালে কয় শুন কথা,সবারে জানাই।। সেলিম উদ্দিন আহমদ বলেন, বাউল কামাল পাশার সুযোগ্য শিষ্য বাউল সাহেব উদ্দিন গত গত ১৯/১১/২০১৩ইং সুনামগঞ্জের আমল গ্রহনকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৭ পৃষ্টার একটি হলফনামা সম্পাদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত-১ এর বিজ্ঞ বিচারক মোছাঃ বিলকিছ আক্তার এর কাছে দাখিলকৃত ২২৫নং হলফনামার ৪ পৃষ্টায় তিনি উল্লেখ করেন,“এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে রাজধানীর পিজি হাসপাতালে তাঁকে (বাউল কামাল পাশা) চিকিৎসাসেবা দেন”। সেলিম উদ্দিন আহমদ বলেন,বিজ্ঞ আদালতে দাখিলকৃত হলফনামায় শুধুমাত্র ঐ ১৮টি শব্দ এবং একটি বাক্য লিপিবদ্ধ থাকার কারণে আক্রোশান্বিত তৎকালীন শেখ হাসিনার সরকার একাধারে ৯বার প্রস্তাবনা পাঠানোর পরও বাউলকবি কামাল পাশা কে মরণোত্তর একুশে পদক প্রদান করেনি। তিনি বলেন,বাউল কামাল পাশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরও গান লিখেছেন। আমার বিশ্বাস তারেক রহমানের সরকার তাঁকে একটি রাষ্ট্রীয় পদকে ভূষিত করে এই মহান কবিকে উপযুক্ত মূল্যায়ন করবেন,সেদিন বেশি দূরে নয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন







Discussion about this post