জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ফারাকপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হামলা ও মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ সংলগ্ন হাইস্কুল মাঠে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কমিটির খেলোয়াড় বিরোধ দলের খেলোয়াড়দের পূর্বপরিকল্পিতভাবে ঝগড়া-বিবাদে জড়িয়ে ফেলে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর কমিটির খেলোয়াড়রা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন খেলোয়াড় আহত হন।
এ ঘটনায় ভুক্তভোগী খেলোয়াড়দের পক্ষ থেকে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই অভিযুক্তরা তাঁদের মুঠোফোনে বিভিন্ন ধরনের হুমকি ও রাস্তায় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দাড়িয়ে থাকছে। এতে তাঁরা ও তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন: বজলুর ছেলে অভি, নাফু হাজীর ছেলে মিতুল, শামীমের ছেলে মোঃ অমি ও জিসান এবং মোঃ রব্বিল । এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের সবার বাড়ি ভেড়ামারা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফারাকপুর এলাকায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post