Friday, 6 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত গাছিরা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 5 November, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত গাছিরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক :শীতে সবসময়ই খেজুর রসের বাড়তি চাহিদা থাকে। চাহিদা থাকে শীতের মিষ্টি জাতীয় সুস্বাদু খাবার তৈরীতে খেজুরের গুড়েরও। নানা রকমের বাহারি পিঠাপুলির জন্য খেজুরগুড় বা খেজুরসের জুড়ি মেলা ভার। আর এর চাহিদা মিটাতে শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছেন কুষ্টিয়ার গাছিরা।

 

গ্রামীণ মেটো পথ বা সবুজে ঘেরা মাঠে সারিবদ্ধভাবে একপায়ে দাড়িয়ে থাকা খেজুরগাছগুলো এখন গাছিদের দখলে। বিকেল হলেই তারা মাটির কলসি নিয়ে গাছের মাথায় উঠেন রস আহরণে। আর ভোরের কুয়াশা ভেদ করে সূর্য উঠার আগেই তা নামিয়ে জ্বাল দিয়ে তৈরী করেন খেজুরগুড়। আবার অনেকে গাছিদের কাছ থেকে টাটকা রস সংগ্রহ করে তা তৃপ্তিসহকারে পান করে থাকেন। রাজাশাহীর বাঘা ও নাটোর জেলার লালপুর থেকে গাছিরা এসেছেন কুষ্টিয়ায় খেজুর রস ও গুড় সংগ্রহ করতে। শীত মৌসুমের ৪ মাসের আয় দিয়ে বছরের অন্যান্য সময়ের আর্থিক চাহিদা মিটিয়ে থাকেন তারা। খরচ বাদ দিয়ে এক একগাছির শীত মৌসুমে ১লক্ষ থেকে ১লক্ষ 50 হাজার টাকা আয় হয়ে থাকে বলে জানিয়েছেন তারা।

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রাম যা অনেকে খেজুর পল্লী হিসেবে জানেন। আর এ খেজুরপল্লীর ভেজালমুক্ত খেজুরের রস বা গুড়ের চাহিদা বেশী থাকায় সকাল ও সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা তা সংগ্রহ করতে ছুটে আসেন এই পল্লীতে। ভেজালমুক্ত প্রতি কেজি গুড় ১৮০ টাকা থেকে ২০০ টাকায় ক্রয় করতে পেরে খুশি ক্রেতরা। খুশি সুস্বাদু টাটকা রস সংগ্রহ করতে পেরেও এমনটি জানিয়েছেন রানা হোসেন নামে এক স্থানীয় ক্রেতা। মো. রতন আলী খেজুরগুড় সংগ্রহ করে অনলাইনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকেন তিনি। তার মত অনেকে অনলাইনে খেজুরগুড় সংগ্রহ ও বিক্রয় করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ।

 

কুষ্টিয়া জেলায় ১২২ হেক্টর খেজুরের আবাদ হলেও সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় ৪০ হেক্টর আবাদে রয়েছে ২০ হাজার খেজুর গাছ। যা থেকে এক মৌসুমে ২৬০ মেট্রিক টন গুড় উৎপাদন হয়ে থাকে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশ বিদেশে বিক্রয় হয়ে থাকে বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা। শীতের খেজুর রস ও গুড় ভোজন পিয়াসীদের যেমন চাহিদা মিটিয়ে থাকে তেমনি প্রকৃতির ভারসাম্য ও দূর্যোগ মেকাবেলায়ও খেজুর গাছ প্রাণীকুলকে রক্ষা করে থাকে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে সশ্রম কারাদণ্ড

Next Post

ভেড়ামারায় মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান

Related Posts

সুনামগঞ্জে মানিক পশারীসহ মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে মানববন্ধন
স্থানীয় খবর

সুনামগঞ্জে মানিক পশারীসহ মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে মানববন্ধন

পিকআপে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
স্থানীয় খবর

পিকআপে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

Next Post
ভেড়ামারায় মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান

ভেড়ামারায় মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে মানিক পশারীসহ মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জে মানিক পশারীসহ মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে মানববন্ধন

ভালুকায় নির্মাণসামগ্রী বিক্রি করে ভ্রমণের সংবাদ প্রকাশের পরে স্কুল ফান্ডে সমন্বয়

ভালুকায় নির্মাণসামগ্রী বিক্রি করে ভ্রমণের সংবাদ প্রকাশের পরে স্কুল ফান্ডে সমন্বয়

পিকআপে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

পিকআপে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া বৃদ্ধের পাশে প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া বৃদ্ধের পাশে প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist