Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া বৃদ্ধের পাশে প্রধানমন্ত্রী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 5 November, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া বৃদ্ধের পাশে প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি :

ছয় সন্তানকে লালন-পালন করে বড় করেছেন। জীবনের দীর্ঘ ৯৫টি বছর কাটিয়েছেন পরিবার ও সন্তানদের জন্য পরিশ্রম করে। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই বৃদ্ধ বাবার ঠাঁই হয়েছিল বাড়ির পাশের একটি গাছতলায়। সংবাদমাধ্যমে প্রকাশিত এমন হৃদয়স্পর্শী খবর নজরে আসার পর বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের ৯৫ বছর বয়সী এই বৃদ্ধের দুরবস্থার খবরটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কোটালীপাড়ার উত্তর হিরণ গ্রামে হাজী শামসুল হক মোল্লার বাড়িতে যান। তাঁরা বৃদ্ধের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবনযাপনের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর হাতে উপহার তুলে দেওয়া হয় এবং পৌঁছে দেওয়া হয় সহমর্মিতা ও পাশে থাকার বার্তা।
সাক্ষাৎকালে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন গণমাধ্যমকে এক প্রেস রিলিজে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন। আমরা সরেজমিনে এসে জানতে পেরেছি, তাঁর ছেলেরা তাঁকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তাঁর দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করব।
তিনি আরও জানান, একজন প্রবীণের সম্মানজনক জীবনযাপন ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবারের পাশাপাশি সমাজেরও মানবিক দায়িত্ব।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা জীবনের দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছেন। সম্প্রতি নিজের জমিজমা ছয় সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পর তিনি পারিবারিকভাবে অবহেলা ও আশ্রয়সংকটে পড়েন। একপর্যায়ে বসতবাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের একটি গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হন তিনি। তাঁর এমন অসহায় অবস্থার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে এবং প্রধানমন্ত্রীর নজরে আসে।
একজন প্রবীণের জীবনের শেষ সময় যেন অবহেলা, অনিশ্চয়তা ও আশ্রয়হীনতায় না কাটে এমন প্রত্যাশা স্থানীয়দের। সন্তানদের কাছে ফিরে যাওয়ার পর বৃদ্ধ বাবার দায়িত্ব পালনের যে আশ্বাস পাওয়া গেছে, তা যেন বাস্তবেও প্রতিফলিত হয়, এমনটাই চান সচেতন মহল।
এসময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ ও শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ -উল – আরেফীনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বৃদ্ধ বাবা গাছতলায় আশ্রয় নেওয়ার খবর জানতে পেরে আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলে বাড়িতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। তবে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে একটি প্রতিনিধি দল শামসুল হক মোল্লার বাড়িতে এসেছিল বলে আমি জানতে পেরেছি। প্রতিনিধি দলের কেউ এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা করেনি বা কোনো যোগাযোগ করেনি।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নবীনদের পদচারণায় মুখরিত ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি

Next Post

চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist