Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভ্যান চাওয়া তেল বিক্রেতা সেই বৃদ্ধা এখন শয্যাশায়ী

সাইফুল by সাইফুল
Wednesday, 28 July, 2021.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ভ্যান চাওয়া তেল বিক্রেতা সেই বৃদ্ধা এখন শয্যাশায়ী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: নাম জছিমন বিবি। সবাই তাকে তেলওয়ালী বলেই চিনেন। বয়স ৯০ পেরিয়েছে। এতো বয়সে কথা ছিল ছেলের রোজগারে সুয়ে-বসে খাওয়ার। কিন্তু ভাগ্য পরিহাস করেছে তাঁর সাথে। আজ থেকে প্রায় আড়াই মাস আগেও জছিমন বিবি ঘানিতে ভাঙা সরিষা তেল নিয়ে সাইকেলের প্যাডেল মেড়ে ছুটতেন একগ্রাম থেকে আরেক গ্রামে। তিনি স্বামীর কাছে শিখেছিলেন ঘানিতে তেল ভাঙা। স্বামী যুদ্ধচলাকালে মারা গেলেও সেই কাজ আঁকড়ে ধরে যুদ্ধের ৫০ বছর পরও এক শারীরিক অক্ষম ছেলেসহ পূত্রবধূ এবং নাতীদের ভরণ-পোষণ করতেন জছিমন বিবি। এতো বয়সে আর সাইকেল চলাতে পারতেন না তিনি। তাই চেয়ারম্যান-মেম্বারদের কাছে একটা ভ্যান দাবি করেছিলেন। কিন্তু কেউ শোনে’নি তাঁর কথা। এখন জছিমন বিবি শয্যাশায়ী।

জছিমন বিবি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী।

গত ২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফুলবাড়ীর কিছু গ্রুপে আলোড়ন সৃষ্টি করে জছিমন বিবির সাইকেল চালিয়ে ঘানিতে ভাঙা সরিষার তেল বিক্রি করার তথ্যটি।

জানায় যায় জছিমন বিবি এতো বয়সেও ঘানীতে সরিষার তেল ভেঙে একটি ভাঙা সাইকেল নিয়ে ফুলবাড়ী উপজেলার রুদ্রানী, আটপুকুরহাট, মিরপুর, জলেশ^রী, ভেড়ম, বশিদপুর, জঙ্গলপাড়াসহ আশপাশের এলাকায় হেঁটে হেঁটে সেই তেল বিক্রি করতেন। রোজ সেই তেল বিক্রি করে আবারো তেল ভাঙার জন্য ফুলবাড়ী বাজার থেকে সরিষা কিনে বাড়ি ফিরতেন। বয়সের কারণে সাইকেল ঠিকঠাকভাবে চালাতে না পারায় সবার কাছে বলতেন, ‘আমাকে একটা ভ্যান দেন। সেই ভ্যানে বসে আমি তেল বিক্রি করতে যাবো।’ কিন্তু গত আড়াই মাস আগে বাড়ি থেকে তেল নিয়ে বের হয়ে স্থানীয় একটি বাজারে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জছিমন বিবি। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে নিয়ে আসলেও মিলেনি তার সেই ভাঙা সাইকেলটি।

গতকাল সোমবার জছিমন বিবির বাড়িতে গিয়ে দেখা যায়, গরু টানা সেই ঘানিটি থেমে আছে। তার পাশেই খোলা আকাশের নিয়ে সুয়ে আছেন জছিমন বিবি। খাওয়া-দাওয়া ছেড়ে শুধুই ঝড়ছে অশ্রুজল। ছেলের হাত ধরে বলছেন ‘আমাকে ভ্যানে তুলে দে। আমি ভ্যানে সুয়েই তেল বিক্রি করতে যাবো। ঘরে খাবার নাই। আমি তেল বিক্রি করে বাজার করে নিয়ে আসবো।

ছবিমন বিবির পুত্রবধূ আরজিনা বেগম বলেন, ‘আমার শাশুড়ি দীর্ঘ ৫০ বছর ধরে এই পরিবারের ভরণ-পোষণ করছেন। এতো বয়সেও তার রোজগারে আমাদের মুখে আহার জুটতো। আমার স্বামীও শারীরিক অক্ষম তাই তিনিও কাজ করতে পারেন না। গত আড়াই মাস আগে আমার শাশুড়ির ডান পা প্যারালাইসিস হয়েছে। তিনি বাড়িতে পড়ে আছেন। পরিবারে রোজগার করার মতো কেউ না থাকায় আমার দুই ছেলেকে পড়ালেখা বাদ দিয়ে ছোট ছেলেকে ঢাকায় এবং বড় ছেলেকে স্থানীয়ভাবে কাজে লাগিয়েছি। বহুদিন থেকে আমার শাশুড়ি চেয়ারম্যান-মেম্বারদের কাছে একটা ভ্যান চেয়েছিল। কিন্তু তারা আমাকের দিকে দেখেন না। শাশুড়ি বিছানায় পড়ে যাওয়ার পর থেকে দুইবেলা খারার জুটছে না। সরকার এতো খাবার ও টাকা দিলেও সেইগুলো আমাদের নাম দেয় না চেয়ারম্যান মেম্বাররা। তারা শুধু ভোটের সময় মিষ্টি মিষ্টি কথা বলেন। কবিরাজ বলেছে আমার শাশুড়ির সেই পা ঠিক করা যাবে কিন্তু তার জন্য প্রয়োজন আট থেকে ১০ হাজার টাকা। কিন্তু এতো টাকা কোথায় পাবো? মানুষের কাছে চাইতেও পারছি না।’

জছিমন বিবির প্রতিবেশি নাছিমা বেগম ও তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা ছোট থেকে দেখছি জছিমন বিবি ঘানিতে তেল ভেঙে নিজেই বিক্রি করে সংসার চালান। কিন্তু গত একবছর ধরে চেয়ারম্যান -মেম্বারদের কাছে একটি ভ্যান দাবি করেও কোনো লাভ হয়নি। কেউ শোনে’নি জছিমন বিবির আর্তনাদ। গত আড়াই মাস থেকে জছিমন বিবি বিছানায় পড়ে যাওয়ায় খেয়ে না খেয়ে দিন কাটছে তার পরিবারের। চেয়ারম্যান মেম্বারদের দেখা মিলে শুধু ভোটের আগে। ভোট শেষে আর দেখা মিলে না।’

কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন বলেন, ‘আমার কাছে ভ্যান দাবি করেন’নি। তবে তিনি একটি বাড়ি দাবি করেছেন। এখন তো সরকার শুধু ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিচ্ছেন। যাদের ঘর আছে বাড়ি নেই সেই বরাদ্দ আসলে তাকে একটি ঘর দেয়া হবে।’

Tags: ভ্যান চাওয়া তেল বিক্রেতা সেই বৃদ্ধা এখন শয্যাশায়ী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীদের

Next Post

১৭ পদাতিক ডিভিশনের জিওসি টহল কার্যক্রম পরিদর্শনে

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
১৭ পদাতিক ডিভিশনের জিওসি টহল কার্যক্রম পরিদর্শনে

১৭ পদাতিক ডিভিশনের জিওসি টহল কার্যক্রম পরিদর্শনে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist