Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীদের

সাইফুল by সাইফুল
Wednesday, 28 July, 2021.
in কৃষি
Reading Time: 1 min read
0
ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীদের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : মারাত্মক পুঁজি সংকটে ভুগছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। ঢাকা ও সাভারের ট্যানারী মালিকদের কাছে এখানকার ব্যবসায়ীদের প্রায় ৩০ কোটি টাকারও বেশি বকেয়া পাওনা পড়ে রয়েছে। বছরের পর বছর এই বিপুল পরিমাণ টাকা বকেয়া পড়ে থাকায় এখানকার চামড়া ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। তবে পুঁজি সংকট থাকলেও কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা এবারের কোরবানীর ঈদে কাঙ্খিত চামড়া
সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করার প্রত্যাশা করছেন। চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সারা দেশের মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া জেলার পশুর চামড়ার কদর সবচেয়ে বেশি। বিশেষ করে কুষ্টিয়ার ব্লাক বেঙ্গল গোট’র চামড়া পৃথিবী বিখ্যাত। রাজধানী ঢাকা ও সাভারের ট্যানারী মালিকরা দেশের সিংহভাগ চামড়া এই তিন জেলার চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে থাকেন। কুষ্টিয়া শহরের বারর আলী গেট এলাকায় চামড়া ব্যবসায়ীদের আড়ত রয়েছে। সরেজমিনে আড়তে গিয়ে দেখা যায় ভেতরে এবং পেছনের দিকে রেলের পাশে সব জায়গায় চামড়ার বিশাল স্তুপ। শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন লবণ লাগিয়ে চামড়া সাজিয়ে রাখতে। ছাগলের চামড়া প্রতি বর্গফুট ১৮ টাকা এবং গরুর চামড়া ৪০
টাকা বর্গফুট হিসেবে ক্রয় করছেন এখানকার ব্যবসায়ীরা। কুষ্টিয়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনিস কোরাইশী জানান,
করোনা মহামারীর কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর পশু কোরবানীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই এবারের কোরবানী ঈদকে টার্গেট করে জেলায় প্রায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষ ছাগলের চামড়া এবং দেড় লক্ষ গরুর চামড়া সংগ্রহের টার্গেট হাতে নিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এর বাইরেও ৪ থেকে ৫ হাজার মহিষ এবং ভেড়ার চামড়াও সংগ্রহ করা হবে। কোরবানীর ঈদ গত হওয়ার তিন-চার দিনের মধ্যেই এখানকার চামড়া ব্যবসায়ীরা প্রায় এক লক্ষ ছাগলের চামড়া এবং প্রায় ৩০ হাজার গরুর চামড়া সংগ্রহ করেছেন। লকডাউনের কারণে চামড়া সংগ্রহ অভিযান অনেকটায় ব্যাহত হচ্ছে
বলে জানিয়ে চামড়া ব্যবসায়ী সমিতির এই নেতা আশা প্রকাশ করেন লক ডাউন শেষ হলে এক মাসের মধ্যেই তাঁরা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবেন। চামড়া ব্যবসায়ীরা জানান, কুষ্টিয়া ছাড়াও চুয়াডাঙ্গা, ঝিনাইদই, মাগুরা, রাজবাড়ী, যশোর, ফরিদপুরসহ আশে-পাশের জেলা থেকে কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করে থাকেন।
চামড়া ব্যবসায়ী হানিফ কোরাইশী জানান, ট্যানারিতে বকেয়া পড়ে থাকায়
কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা মারাত্মক পুঁজিসংকটে পড়েছেন। এখানকার
ব্যবসায়ীদের প্রায় ৩০ কোটি টাকা বকেয়া পাওনা পড়েছে রাজধানী ঢাকা ও
সাভারের ট্যানারী মালিকদের কাছে। পাওনা টাকা আদায়ের জন্য ঈদের আগে এখানকার ব্যবসায়ীরা ঢাকায় ট্যানারী মালিকদের কাছে ধর্ণা দিয়েও একটি টাকাও পাননি। খালি হাতে কুষ্টিয়া ফিরেছেন। ঢাকার হেমায়েতপুরের ক্রিসেন্ট ট্যানারী মালিকের কাছে কুষ্টিয়ার এক মাসুদ মিয়ারই ৬ কোটি টাকা বকেয়া পাওনা পড়ে রয়েছে। মহাজনের কাছ থেকে পাওনা টাকা তুলতে না পেরে চরম অর্থ সংকট নিয়েই ধার-দেনা করে নগদ টাকা দিয়েই চামড়া সংগ্রহ করছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা।
ঢাকার ট্যানারি মালিকেরা ব্যবসায়ীদেরকে বকেয়ার ২০ থেকে ৩০ শতাংশ টাকা দিয়ে ধার শোধ করার প্রস্তাব দিচ্ছেন।
চামড়া ব্যবসায়ী গোলাম সিদ্দিক জানান, পুঁজি সংকট, করোনা মহামারীসহ নানা সংকট থাকলেও চলতি কোরবানীর ঈদে কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা আশানুরুপ চামড়া সংগ্রহ করতে পারবেন। তবে ঢাকার ট্যানারী মালিকদের কাছে বছরের পর বছর পড়ে থাকা বকেয়া পাওনা পরিশোধ হলে এখানকার ব্যবসায়ীরা আরো ভালো ব্যবসা করতে পারত বলে তিনি মন্তব্য করেন।
কুষ্টিয়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনিস কোরাইশী বলেন,
ঢাকার ব্যবসায়ীরা বছরের পর বছর বকেয়া পড়ে থাকা পাওনা কোটি কোটি টাকা পরিশোধ করছেনা। অন্যদিকে সরকার জেলা পর্যায়ে চামড়া ব্যবসায়ীদের কোন প্রণোদনা বা অনুদানও দিচ্ছে না। যে কারণে জেলা পর্যায়ের চামড়া ব্যবসায়ীরা মারাত্মক পুঁজি সংকটে ভুগছেন। তিনি কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীদের বকেয়া পাওনা টাকা পরিশোধসহ সরকারের পক্ষ থেকে ব্যাংক ঋণের ব্যবস্থা করারও দাবি জানান।

Tags: ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীদের
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভারতে বাসে ট্রাকের ধাক্কায় ১৮ শ্রমিক নিহত

Next Post

ভ্যান চাওয়া তেল বিক্রেতা সেই বৃদ্ধা এখন শয্যাশায়ী

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
ভ্যান চাওয়া তেল বিক্রেতা সেই বৃদ্ধা এখন শয্যাশায়ী

ভ্যান চাওয়া তেল বিক্রেতা সেই বৃদ্ধা এখন শয্যাশায়ী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist