Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনার ভদ্রা নদীতে কুমির আতঙ্ক

কনি by কনি
Wednesday, 13 July, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনার ভদ্রা নদীতে কুমির আতঙ্ক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীতে কুমির আতঙ্কে রয়েছে এলাকাবাসী সহ স্থানীয় জেলেরা।

এমনকি বহু কষ্টে দিনাতিপাত করলেও জেলে পরিবারের কেউ নদীতেই নামছেন না। ভদ্রা নদীর ডুমুরিয়া এলাকায় কুমির আতঙ্কে কাটছে বিস্তীর্ণ জনপদের মানুষদের দিন।

স্থানীয়রা জানায়, ভদ্রা নদীটি সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। ৮জুলাই ভদ্রা নদীতে দু’ জেলে মৎস্য আহরণের সময় তাদের নৌকায় একটি কুমিরের আক্রমণ করে। এর পর থেকেই জনমনে ছড়িয়েছে আতঙ্ক। তবে প্রথমে কেউ বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিলেও পরবর্তীতে স্থানীয়দের অনেকেই নাকি নদীতে কুমির ভাসতে দেখেন। কেউ কেউ দাবি করছেন একটি নয়, বরং ভদ্রা নদীতে জোড়া কুমির দেখেছেন তারা।  এর পর জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে ডুমুরিয়া এলাকায় ভদ্রা নদীতে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ায় গত ৬ দিন যাবত উপজেলার শোভনা, জিয়েল তলা ও চাকুন্দিয়া সহ বিভিন্ন এলাকার জেলেরা মাছ ধরতে নদীতেই  নামছেন না।

ভুক্তভোগী জেলে উপজেলার চাকুন্দিয়া গ্রামের মহিতোষ’র দাবি, গত ৮জুন সকালে উপজেলার ভদ্রা নদীতে সে সহ তার সহযোগী অন্যরা মিলে মৎস্য আহরণে যান। এর কিছুক্ষণ পর একটি কুমির তাদের নৌকায় হামলা করে। তাৎক্ষণিক মহিতোষ ও সহযোগীরা ভয়ে নদীতে জাল ফেলে দ্রুত নৌকা নিয়ে ঘাটে ফিরে আসেন। এর পর প্রথমে ওই ঘটনা তারা স্থানীয় অন্যান্য জেলেদের জানালে কেউই তাদের কথা বিশ্বাস করেননি। ওই দিন দুপুরে স্থানীয় নাসিমা বেগম নামের এক গৃহবধূ তার বোনের ছেলে রাব্বিকে নিয়ে নদীতে পানি আনতে গেলে নদীর কূলে ১টি কুমির ভাসতে দেখে ভয়ে দৌঁড়ে বাড়িতে চলে যান তারা। এর পর থেকেই আতঙ্ক জেকে বসেছে বলেও জানান তিনি।

উপজেলার  ভদ্রাদিয়া গ্রামের ভুক্তভোগী জেলে হেলাল জানান, ঘটনার দিন (৮জুলাই) তিনি জাল নিয়ে নদীতে মৎস্য আহরণে যান। তবে তখনও তিনি কুমিরের ব্যাপারে কিছুই জানতেন না। এরপর তিনি মাছ ধরার একপর্যায়ে তীরমুনি এলাকার পৌঁছালে তিনি একসাথে জোড়া কুমির ভাসতে দেখেন। তাৎক্ষণিক ভয়ে-আতঙ্কে তিনি জাল-নৌকা নদীতে ফেলে তীরে গিয়ে স্থানীয়দের জানান। খবর পেয়ে সেখানে স্থানীয় অন্তত শতাধিক লোক নদীর পাড়ে এসে ঘটনার প্রত্যক্ষ করেন বলেও তিনি দাবি করেন। ঘটনার পর থেকে ৬দিন যাবত তিনিসহ স্থানীয় জেলেদের কেউই বহু কষ্টে দিনাতিপাত করলেও মাছ ধরতে নদীতে নামেননি বলেও জানান তিনি।

এব্যাপারে উপজেলার শোভনা গ্রামের বাসিন্দা শেখ এরশাদ আলী জানান, কয়েক দিন ধরে আমাদের (ভদ্রা) নদীতে কুমির দেখা যাচ্ছে। জিয়েল তলা এলাকায় নাকি নদীর পাড় থেকে একটি ছাগল কুমিরে ধরে খেয়ে ফেলেছে। এমনকি স্থানীয়দের অনেকেই নিজ চোখে কুমির ভাসতে দেখেছে নদীতে। এরপর বিস্তীর্ণ  অঞ্চলের সাধারণ মানুষ এমনকি জেলেদের মাঝে কুমির আতঙ্ক জেকে বসেছ।

ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক জানান, ‘ভদ্রা নদীতে কুমির ভাসছে। লোকমুখে এমন কথা শুনে তিনি ওই এলাকায় গিয়েছিলেন। নদী তীরে সরেজমিনে সত্যতা যাচাইয়ে গিয়ে তিনি ঘটনার সত্যতা দেখতে পান। এর আগে স্থানীয় একাধিক জেলে তাকে মোবাইলে ঘটনা নিয়েছিলেন। প্রাথমিকভাবে বঙ্গোপসাগর থেকে দলছুট হয়ে এ কুমিরটি শাখা নদীতে প্রবেশ করেছে বলে প্রথমিকভাবে ধারণা করছেন তিনি। অন্যদিকে নদীতে আসা ওই কুমির যাতে স্থানীয়রা মিলে সংঘবদ্ধভাবে মেরে না ফেলে সে ব্যাপারেও সকলকে বলা হয়েছে। পাশাপাশি উপজেলার সর্বোস্তরের জেলেসহ স্থানীয়দের সতর্কতা অবলম্বনের পরামর্শও  দিয়েছেন তিনি।

আর//দৈনিক দেশতথ্য//১৩ জুলাই-২০২২//

Tags: খুলনার ভদ্রা নদীতে কুমির আতঙ্ক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

Next Post

কুষ্টিয়ায় সাংবাদিকদের ডিসি অফিস ঘেরাও স্মারকলিপি প্রদান

Related Posts

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
স্থানীয় খবর

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Next Post
কুষ্টিয়ায় সাংবাদিকদের ডিসি অফিস ঘেরাও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়ায় সাংবাদিকদের ডিসি অফিস ঘেরাও স্মারকলিপি প্রদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist