Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিটুমিন আমদানীতে ১৫ শতাংশ ভ্যাট আদায় শুরু

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 4 August, 2022.
in কৃষি
Reading Time: 1 min read
0
বিটুমিন আমদানীতে ১৫ শতাংশ ভ্যাট আদায় শুরু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সরকার ঘোষিত সংশোধিত ‘এসআরও’অনুযায়ী ভ্যাট না দিয়ে খালাস করা বিটুমিনের ভ্যাট আদায়ের শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। ‘এসআরও’জারির পর খালাস হওয়া সাতটি চালানের ভ্যাট আদায়ের জন্য তিন আমদানীকারককে নোটিশ দেয়া হয়েছে। নোটিশ পেয়ে এক আমদানীকারক খালাস হওয়া চালানের বিপরীতে প্রায় ৪৩ লাখ টাকা আদায় করেছে কাস্টমস।

জানা যায়, এ বছরের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড বিটুমিন আমদানী পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করে সংশোধিত ‘এসআরও’ জারি করে। যা ২৯ জুন থেকে কার্যকর করার নির্দেশনা দেয়া হয়। এসআরও জারির মাধ্যমে আমদানী করা বিটুমিনের বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’সিস্টেমে কারিগরি জটিলতার কারণে সংযোজিত ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত না থাকায় আরোপিত ভ্যাট ছাড়াই শুল্কায়ন ও খালাস করা হয়েছে তিন আমদানীকারকের  ৭টি চালান।

জুলাই মাসের শেষ সপ্তাহে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে সংশোধিত এসআরও’র ১৫ শতাংশ ভ্যাট যুক্ত না হওয়ার বিষয়টা কাস্টমসের নজরে আসে। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যোগাযোগ করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। তড়িৎ গতিতে সিস্টেমে সংশোধিত এসআরও অনুযায়ী ভ্যাট যুক্ত করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউজের সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার রোখশানা খাতুন বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিটুমিন আমদানীতে সংশোধিত এসআরও অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’সিস্টেমে ভ্যাট সংযুক্ত হয়নি।

এসআরও জারির পর তিন আমদানীকারকের সাতটি চালান খালাস হয়েছে আগের নিয়মে। বিষয়টি নজরে আসার পর ওই আমদানীকারকদের নোটিশ দিয়েছি। নোটিশ পেয়ে একজন প্রায় ৪৩ লাখ টাকা ভ্যাট পরিশোধ করেছেন। নোটিশ প্রাপ্ত বাকি দুই আমদানীকারক শুনানীর পর ভ্যাট পরিশোধ করবেন। এক্ষেত্রে ভ্যাট অনাদায়ী থাকার সুযোগ থাকবে না।

কাস্টমসের এক কর্মকর্তা বলেন, এসআরও অনুযায়ী বিটুমিন আমদানীতে ১৫ শতাংশ ভ্যাট দেয়া বাধ্যতামুলক। কোন প্রতিষ্টান যদি ২৯ জুনের পর কাস্টমস হাউজে বিল অব এন্ট্রি দাখিল করে তা হলে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে। জাতীয় রাজস্ব বোর্ডের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে কারিগরি জটিলতার কারণে ওই সময়ের পর যারা ভ্যাট না দিয়ে চালান খালাস করেছে তাদের অবশ্যই ভ্যাট পরিশোধ করতে হবে। ভ্যাট পরিশোধ না করা পর্যন্ত তাদের অন্য চালান যাতে অ্যাসেসমেন্ট না হয় সেই বিষয়ে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

সুত্র জানায়- গত ২৯ জুন থেকে তিনটি আমদানীকারক প্রতিষ্টান চট্টগ্রাম কাস্টমস হাউজে বিটুমিনের চালান খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে। প্রতিষ্টানগুলো হল-কামাল এণ্ড ব্রাদার্স, ঢাকা কংক্রিট এবং ডিন এণ্ড কোম্পানী। তারা সংশোধিত এসআরও অনুযায়ী শুল্কায়ন না করেই পূরনো নিয়মে বিটুমিন খালাস করে নেয়।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৪,২০২২//

Tags: বিটুমিন আমদানীতে ১৫ শতাংশ ভ্যাট
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ময়মনসিংহে দুলাল হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

Next Post

মেহেরপুরে ছাত্রদলের বিক্ষোভ

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
মেহেরপুরে ছাত্রদলের বিক্ষোভ

মেহেরপুরে ছাত্রদলের বিক্ষোভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist