Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্বস্তি ফিরেছে শ্রীমঙ্গলেঃ বিক্রি হলো পাঁচকোটি টাকার চা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 14 October, 2022.
in কৃষি
Reading Time: 1 min read
0
স্বস্তি ফিরেছে শ্রীমঙ্গলেঃ বিক্রি হলো পাঁচকোটি টাকার চা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শ্রমিক অসন্তোষের পর মৌলভীবাজারের চা শিল্পে স্থিতিশীলতা ফিরেছে। সেখানেসম্পন্ন হয়েছে ১২ তম চায়ের নিলাম।  দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র এক দিনে প্রায় ৫ কোটি টাকার চা বিক্রি হয়েছে।  

শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে গত বুধবার (১২অক্টোবর) দিনব্যাপী এ নিলাম সম্পন্ন হয়।

সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে অকশনে কেদারপুর বাগানের চা পাতা। প্রতি কেজি মূল্য ছিল ৩৬৮ টাকা। নিলামে শ্রীমঙ্গলের চারটি ও চট্টগ্রামের ছয়টি ব্রোকার্স হাউজ মাধ্যমে চা বিক্রি হয়। সব মিলিয়ে প্রায় ৫০ জন বায়ার অংশ নেন । এতে ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৫ দশমিক ৯০ কেজি চা পাতা নিলামে বিক্রি হয়। যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ২৭ লক্ষ সাত হাজার ১৮০ টাকা।

৮০ হাজার ৫২৪ দশমিক ৪০ কেজি চা পাতা গত ২১ সেপ্টেম্বর নিলামে ওঠে এবং বিক্রি হয় ৪০ হাজার ৩০৭ দশমিক ৬০ কেজি। যার বাজারমূল্য ছিল ৬২ লক্ষ ৭৫ হাজার ৪৯০ টাকা।

চা ব্যবসায়ী সমিতি শ্রীমঙ্গলের সভাপতি চেরাগ আলী বলেন, নিলামে সব বাগানের চা ওঠলে বায়াররা বেশি অংশ গ্রহণ করে। বিশেষ নিয়মিত চট্টগ্রামের ব্রোকার্সরা আসলে ভালো চা পাতা পাওয়া যায় এবং বায়াররা চা পাতা কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করে।’

শ্রীমঙ্গল টি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রূপসী বাংলা ব্রোকার্সের চেয়ারম্যান এস এম এন ইসলাম (সৈয়দ মুনির) বলেন-‘চট্টগ্রামের বায়াররা এই নিলামে এসে শুধু চা পাতা বিক্রি করে, চা কিনছেন না। শ্রীমঙ্গলের বায়ররা তাদের কাছ থেকে চা পাতা কিনছেন। আশাবাদী ভবিষ্যতে এই নিলাম কেন্দ্রটি বাংলাদেশের সেরা নিলাম কেন্দ্র হবে।’

আনুষ্ঠানিক ভাবে চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র যাত্রা করে ২০১৮ সালের ১৪ মে । প্রায় ৫ বছর ধরে চলছে এই নিলাম কেন্দ্রের কার্যক্রম। তবে নানা কারণে এই নিলাম চাঙা হচ্ছে না। যার ফলে শ্রীমঙ্গলের অধিকাংশই ব্রোকার্স মালিকরা গোপনে ভ্যাট ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় চা বিক্রি করছেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অন্যদিকে সরকার পর্যাপ্ত রাজস্ব হারাচ্ছে।

দেশের ১৬৭ চা বাগানের মধ্যে শুধু মৌলভীবাজারেই রয়েছে ৯২টি চা বাগান। এ অঞ্চলের উৎপাদিত চা কয়েক বছর আগেও চট্রগ্রামের নিলাম কেন্দ্রে নিয়ে বিক্রি করতে হতো। ২০১৭ সালের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র উদ্বোধনের মধ্যে দিয়ে ২০১৮ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অন্যদিকে পরিমিত বৃষ্টি ও আদ্রতা অনুকূলে থাকায় মৌলভীবাজারে চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে। একই সাথে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপন হওয়ায় এ জাতীয় ভিন্নমাত্রার চা গুলো ক্রেতাদের সামনে উপস্থাপন করার সুযোগ সৃষ্টি হয়েছে । ২০২২-২৩ অর্থবছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩ দিন চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে ১৭টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ছয়টি নিলাম হবে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৩,২০২২//

Tags: বিক্রি হলো পাঁচকোটি টাকার চাশ্রীমঙ্গল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে ৩ শিক্ষার্থী নিহতঃ বিচার দাবিতে মানববন্ধন

Next Post

কুষ্টিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
কুষ্টিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist