গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক্-বড়দিন উৎসব পালিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার বিওয়াই এফসি প্রকল্প অফিস হলরুমে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর আয়োজন এ প্রাক্ -বড়দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে খ্রিষ্ট সংগীতের মাধ্যমে কেক কেটে যিশু খ্রিষ্টের জম্মদিনের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে যিশুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এস.কে ইফতেখার মো: উমায়ের,আগাপে চার্চ ট্রাস্টের চেয়ারম্যান শমূয়েল এস বালা, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কন্সার্ন্স এর প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন








Discussion about this post