Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 3 July, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
গত কয়েকদিনের টানা অবিরাম বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ জেলা শহরসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশংঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (৩ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই এলাকায় গত ২৪ ঘন্টায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে গতকাল কোন বৃষ্টিপাত হয়নি এবং সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা সদরে বৃষ্টিপাত বন্ধ ছিল। এর আগে ভারতের চেরাপুঞ্জিতে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদী পয়েন্টে সোমবার বিকাল ৩টা পর্যন্ত পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি বিপদ সীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পাশাপাশি সেখানে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে জেলার প্রধান নদী সুরমা,কুশিয়ারা,যাদুকাটা ও কালনী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার ছাতক,দোয়ারাবাজার,তাহিরপুর,শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

এদিকে দুর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসনের তরফ থেকে ঈদুল আযহার সময় থেকেই ১২টি উপজেলায় ৩০ মে: টন করে মোট ৩৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানিয়েছেন।

গত ৫ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট,উকিলপাড়া,নতুনপাড়া,বড়পাড়া সাহেববাড়ি ঘাট,ষোলঘর হাজিপাড়া,জামতলা,সুলতানপুর,পাঠানবাড়ি ও নবীনগরসহ পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারন জনগনের র্দূভোগ বেড়েই চলেছে। জেলা শহরের সাথে-বিশ্বম্ভরপুর ও তাহিরপুর ও দিরাই শাল্লার একমাত্র সড়কগুলোতে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান,বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাঝারি ধরনের বন্যার সৃষ্টি হতে পারে। তবে বড় ধরনের বন্যার কোন আশংঙ্কা আপাতত নেই বলেও জানান তিনি।

এদিকে রবিবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা ডাকেন এবং আসন্ন বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীসহ সকল জনপ্রতিনিধিদেরকে নির্দেশনা প্রদান করেন।

জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা (ডিআরও) মো.শফিকুল ইসলাম বলেন,আমরা চলমান দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছি। তবে বড় ধরনের কোন বন্যা এবার হবেনা ইনশাল্লাহ।

সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এম মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেন,এবার গতবারের ন্যায় ভয়াবহ বন্যা হবেনা। তবে নদনদীতে চলমান পানি বৃদ্ধিতে সৃষ্ট স্থানীয় দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহনের জন্য আমরা জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন প্রস্তুত রয়েছি।

দৈনিক দেশতথ্য// এইচ//

Tags: সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডুমুরিয়ার তেলিগাতি নদীতে ফের দেখা মিলল কুমির

Next Post

রাজশাহীতে অপহৃত শিশুর লাশ উদ্ধার, আটক ১

Related Posts

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
জাতীয় খবর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
জাতীয় খবর

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

Next Post
রাজশাহীতে অপহৃত শিশুর লাশ উদ্ধার, আটক ১

রাজশাহীতে অপহৃত শিশুর লাশ উদ্ধার, আটক ১

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist