Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহীতে বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 19 March, 2024.
in কৃষি
Reading Time: 1 min read
0
রাজশাহীতে বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলার বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। যে গন্ধ মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা দিচ্ছে আমের মুকুল।

আম বাগানের গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল আর মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।

রাজশাহীতে গত কয়েক বছরের তুলনায় এবার আম গাছে সবচেয়ে বেশি মুকুল এসেছে। মুকুলের মৌ মৌ গন্ধ এখন জেলার আকাশে-বাতাসে। চৈত্রের প্রখর তাপ বাড়ার সঙ্গে সঙ্গে মুকুল থেকে গুটি আসতে শুরু করেছে। ইতিমধ্যে রাজশাহীর বাঘা উপজেলার গাছগুলোতে সবচেয়ে বেশি গুটি এসেছে। এ অবস্থায় গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সবকিছু ঠিক থাকলে বাম্পার ফলনের আশা করছেন তারা।

এ বছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর—এই চার জেলায় ৯৩ হাজার ২৬৬ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে ১২ লাখ টন। গত বছর এই অঞ্চলে মোট ১২ লাখ সাত হাজার ২৬৩ টন আম উৎপাদন হয়েছিল।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবার আমের বাম্পার ফলন হবে। গত বছর জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমির বাগানে আম চাষ হয়েছিল। এর আগের বছর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে চাষ হয়েছিল। গত বছর উৎপাদন হয়েছিল দুই লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন। হিসাবে প্রতি বছরই উৎপাদন বাড়ছে। এবারও উৎপাদন বাড়ার আশা করছেন তাঁরা।

বাঘা ও চারঘাট উপজেলায় সবচেয়ে বেশি আম চাষ হয়। সোমবার সকালে চারঘাট ও বাঘার কিছু এলাকা ঘুরে দেখা গেছে, মুকুলে আমগাছের পাতা ঢেকে আছে। প্রতিটি গাছে ব্যাপক মুকুল এসেছে। আগাম মুকুলগুলোতে গুটি এসে বড় হতে শুরু করেছে। সেগুলোর পরিচর্যা করছেন চাষিরা।

চাষিরা জানিয়েছেন, প্রতিটি গাছে প্রচুর মুকুল এসেছে। আগাম মুকুলগুলোতে গুটি আসতে শুরু করেছে। পর্যায়ক্রমে ফজলি, আশ্বিনা, দুধসর ও হিমসাগরের গুটি আসবে। ইতিমধ্যে এগুলোর কিছুতে গুটি এসেছে। এখন পর্যন্ত আবহাওয়া খুব ভালো। পোকামাকড় যেন গাছে ভিড়তে না পারে, সেজন্য ওষুধ ছিটানো হচ্ছে। সবমিলিয়ে শেষ পর্যন্ত যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে এ বছরও বাম্পার ফলন হবে।

বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার খায়ের হাট গ্রামের আম চাষি মাসুদ রানা। তিনি বলেন, ‘তিন বিঘা জমিতে আমের বাগান আছে আমার। প্রতিটি গাছে ব্যাপক মুকুল এসেছে। পোকামাকড় দমনের জন্য এখন ওষুধ ও কীটনাশক ছিটানো হচ্ছে। আশা করছি, ভালো ফলন হবে।’

২০ বিঘা জমিতে ফজলি, লক্ষণভোগ ও হিমসাগরসহ কয়েক জাতের আম চাষ করছেন উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের চাষি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘এ বছর মুকুলের পরিমাণ অনেক বেশি। আম্রপালি ও গুটি জাতের আমের মুকুল বেশি এসেছে। ৪০ শতাংশ মুকুল থেকে গুটি বের হয়েছে। বাকিগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে বের হবে।’

তিন বিঘা জমিতে হিমসাগর আম চাষ করেছেন চাকিপাড়া গ্রামের চাষি আজাদ রহমান। তিনি বলেন, ‘হিমসাগর আমের চাহিদা সবসময় বেশি। এখন পোকার আক্রমণ থেকে রক্ষায় কীটনাশক ছিটাচ্ছি। তবে এবার কীটনাশকের দাম বেশি। এজন্য উৎপাদন খরচ বেশি পড়বে। তবু ভালো ফলন হলে পোষাবে।’

বিগত বছরের চেয়ে এবার আমের মুকুল ভালো এসেছে এবং আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলন হবে বলে জানিয়েছেন বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান। তিনি বলেন, ‘উপজেলায় আট হাজার ৩৬৮ হেক্টর আম বাগান রয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ বাড়ানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর এক লাখ ১০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উপজেলায়। আশা করছি, সবকিছু ঠিক থাকলে বাম্পার ফলন হবে এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আম গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। আর সেই ঘ্রাণে মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৌলভীবাজারে স্কুলের কাজে অনিয়মের অভিযোগ

Next Post

ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী’র ওরশ শরীফ

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী’র ওরশ শরীফ

ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী'র ওরশ শরীফ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist