Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মৌলভীবাজারে ধান কাটার ধূম একদিকে, অন্যদিকে শিলাবৃষ্টির ভয়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 22 April, 2024.
in কৃষি, প্রধান খবর
Reading Time: 1 min read
0
মৌলভীবাজারে ধান কাটার ধূম একদিকে, অন্যদিকে শিলাবৃষ্টির ভয়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সোনালী ফসলে ভড়া যেদিকে তাকানো যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের মায়া। মাঝেমধ্যে একটু-আধটু হলুদ-সোনালি রঙের ছোপ আছে, এতটুকুই। এই সবুজ-সোনালি মায়ার দিকে এখন কৃষকের স্বপ্নভরা চোখ। দিন শেষে মাঠের ফসলটুকু ঘরে তুলতে পারলেই কৃষকের মনে প্রানে স্বস্তির নিঃশ্বাস। হাওরপারের মাঠ হলেও বোরো ফসল ঘরে তুলতে পানি নিয়ে ততটা ভয়ডর নেই, যত ভয় এখন ‘পাথর’ নিয়ে। শিলাবৃষ্টিকে স্থানীয় ভাষায় ‘পাথর’ বলে। আকাশে মেঘের ঘোর হলেই পাথর বা শিলাবৃষ্টির ভয়ে কৃষকের মন শঙ্কাগ্রস্ত হয়ে পড়ছে।

মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারে এ রকমই স্বপ্ন-শঙ্কার মধ্যে সময় পার করছেন বোরোচাষিরা। এবার ধানের ফলন ভালো হয়েছে। শীষ বের হওয়া ধানখেতের দিকে তাকালে মনটা ভরে উঠছে কৃষকের। এই সময় (বৈশাখ মাস) তাঁদের কাছে যেমন উৎসবের, তেমনি ফসল গোলায় না তোলা পর্যন্ত ভয়েরও কারণ। এ রকমই বুক ধুকপুক করা সময়ের মধ্যেই গোলায় ধান তোলার প্রস্তুতি নিচ্ছেন প্রায় সবাই।

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের কাউয়াদীঘি হাওরপারের গ্রাম কাদিপুরের জ্যোতি সরকার বলেন, ‘এবার ধান ভালা অইছে (হয়েছে)। এবার কোনো জাগাত (খেতে) ধান মরা নায় (রোগাক্রান্ত না)। এই ধান নিয়া পানির বেশি ডর (ভয়) নাই। পানিখাঞ্জিতে ধান যাইতো নায় (পানিতে ধান ডুববে না)। যত উপরর পাথরের ডর (যত ওপরের শিলাবৃষ্টির ভয়)।’ তিনি বলেন, ‘বিষ্টি অইছে, পাথরও দিছে। কিন্তু ক্ষতি অইছে না। অখন ধান পাকের (পাকতেছে)। অখনই পাথরর ডর বেশি।’ জ্যোতি সরকার জানিয়েছেন, তিনি প্রায় ছয় কিয়ার (১ কিয়ার=৩০ শতক) জমিতে বোরো ধানের চাষ করেছেন। ব্রি ধান-২৯ এবং জনক রাজ জাতের (মোটা চালের ধান) ধান রোপণ করেছেন। প্রতি কিয়ার জমিতে হাল দেওয়া, হালিচারা রোপণ, সার দেওয়া, ধান কাটানোসহ তাঁর আনুষঙ্গিক খরচ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পড়েছে।

গত বুধবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট-একাটুনা সড়ক দিয়ে যাওয়ার পথে সড়কের দুই পাশে যেদিকেই চোখ পড়েছে, সেদিকেই এখন ধানের সবুজ। উত্তরমুলাইম, মল্লিকসরাইসহ কাউয়াদীঘি হাওরপারের বরকাপন, বানেশ্রী, রায়পুর, রসুলপুর, খৈশাউড়া, গল্লা, জুমাপুর, কাদিপুর, দুর্গাপুর, জগৎপুর, কান্দিগাঁও, অন্তেহরিসহ সব গ্রামের মাঠেই বোরো ফসল, সবুজের মায়া ছড়ানো। ধানের খেতে চোখে পড়েছে বেশ কিছু কাকতাড়ুয়া। এখনো ধান পাকেনি। কোথাও একটু-আধটু হলুদ, সোনালি রঙের ছোপ ধরেছে। কোথাও ধানের শীষ বের হয়েছে। কোনো খেতে ধানের ছড়ায় দানা বাঁধছে। কোনো খেতে এখনো শুধুই ধানগাছ বাতাসে দোল খেয়ে নাচছে। সদর উপজেলার কাদিপুরে একজন কৃষককে জমিতে পাকা ধান কাটতে দেখা গেছে। দূরের কোনো খেত থেকে ট্রাকে করে কাটা ধান নিয়ে বাড়ি ফিরছেন একজন গেরস্ত। সূর্য ডোবার আগমুহূর্তে হাওরের দিক থেকে কাঁধভারে কাটা ধানের আঁটি নিয়ে বাড়ি ফিরছেন সাত-আটজন কৃষক। কাদিপুর, অন্তেহরিসহ দুই-তিনটি স্থানে দেখা গেছে, সড়কের পাশে, বাড়ির উঠানে ধান সেদ্ধ করা হচ্ছে। দূর থেকে ভেসে আসছিল যন্ত্রে পাকা ধান মাড়াইয়ের শব্দ।

বুধবার সন্ধ্যার মুহূর্তে কাদিপুর ও অন্তেহরির সংযোগস্থলের কালভার্টে দাঁড়িয়ে যখন কৃষকদের সঙ্গে কথা হচ্ছিল, তখন ভ্যাপসা, তাতানো গরমের মধ্যে আকাশে মেঘ ডাকতে শুরু করেছে। এ রকম মেঘ দেখলে, মেঘের ডাক শুনলেই কৃষকের বুকটা ধুকপুক করে ওঠে।

কাদিপুর গ্রামের নিবারণ নমশূদ্র বলেন, ‘দিনর ঘোর খারাপ (আবহাওয়া ভালো নয়)। আমরার এ ধানরতো (বোরো ধান) এক ঘণ্টার বিশ্বাস নাই। হু বেটায় (সৃষ্টিকর্তা) যদি খাওয়ায়। এখনো ধান পাকছে না। হাওরর রং কালা রইছে (ধানের রং সবুজ রয়ে গেছে)। রং ধরছে না (পাকা ফসলের রং ধরেনি)। ধান কাটতে নিচেদি (কম করেও) আরও ৮-১০ দিন লাগব। কিছু ধানর আরও বেশি লাগব।’

ভানু বিশ্বাস বলেন, ‘ধান তো ভালা অইছে দেখলাম (ভালো হয়েছে দেখতেছি)। কিন্তু এখনো কাঁচা। পাকলে বোঝা যাইব চুছা (চিটা) আছে কি না। অখন (এখন) ভগবানে কাটাইন (কাটান) যদি, তাইলেই ভালা। কোনো নিরাপত্তা নাই। যদি পাথর দেয়, তাইলে সব শেষ। এক বাইন দিছে (শিলাবৃষ্টি একপশলা হয়েছে), কোনো ক্ষতি অইছে না।’ ভানু বিশ্বাস এ বছর দুই কিয়ার জমিতে ব্রি ধান-৯২ জাতের বোরো চাষ করেছেন। এতে কম করেও ৩০ মণ ধান পাওয়ার আশা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সদর ও রাজনগর উপজেলা নিয়ে বিস্তৃত কাউয়াদীঘি হাওর। মনু নদ সেচ প্রকল্পের আওতায় হাওরপারে সেচের সুবিধা পেয়ে যেসব জমিতে অতীতে বোরো ধান চাষ হয়নি, গত কবছর ধরে কৃষকেরা সেসব জমিতেও বোরো চাষ করছেন। এ বছর সারা জেলায় বোরো ধান আবাদ হয়েছে ৬১ হাজার ৫০ হেক্টর। এবার ব্রি ধান-৮৮, ৮৯ ও ৯২ জাতের ধান বেশি চাষ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক কৃষিবিদ সামছুদ্দিন আহমেদ বলেন, ধান কিছু কাঁটা শুরু হয়েছে। বেশি হচ্ছে হাকালুকি হাওরে। কৃষকেরা হাকালুকি হাওরের চতুর্দিকে কাটতেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মধুপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা

Next Post

এমপি পুত্রের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
এমপি পুত্রের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা

এমপি পুত্রের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

কুষ্টিয়ায় কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়া পুলিশ সুপারের দৌলতপুরে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন

কুষ্টিয়া পুলিশ সুপারের দৌলতপুরে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist