Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রসঙ্গ: বৈষম্যের শিকার কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 4 November, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
প্রসঙ্গ: বৈষম্যের শিকার কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দেশতথ্য প্রতিবেদক:

১৫ বছর বৈষম্যের শিকার হয়েছেন বিপুলসংখ্যক কর্মকর্তারা। বঞ্চিত এসব কর্মকর্তরা ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পেলেও তাদের বিরুদ্ধে এক শ্রেণির লোক ষড়যন্ত্র করছে।

বঞ্চিত কর্মকর্তাদের হেয়প্রতিপন্ন করার চেষ্টায় এখনও লিপ্ত রয়েছে ষড়যন্ত্রকারীরা। ইদানিং কিছু কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা রটনা ছড়িয়ে দেয়া হচ্ছে। যা তাদের পেশাগত জীবনে প্রভাব ফেলবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প’ থেকে এক শতাধিক কোটি টাকা আত্মসাৎ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়েছে বেশ কিছুদিন আগে। এতে সংশ্লিষ্ট বিভাগের প্রকল্প পরিচালকসহ অভিযুক্তদের নামের পাশাপাশি আরেকজন নিরাপরাধ কর্মকর্তা মো: ফিরোজ সরকারকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়। যা সম্পূর্ন মিথ্যা তথ্যনির্ভর।

এতে তার পেশাগত, ব্যক্তিগত এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত রয়েছেন।

শেখ হাসিনা সরকারের আমলে ঘাতপ্রতিঘাতের মধ্য দিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, অভিজ্ঞতা ও সততা এবং আদর্শের কারণে টিকে ছিলেন ফিরোজ সরকার।

আরো জানা যায়, ওই প্রতিবেদনে অভিযুক্তরা ছিলেন প্রকল্প পরিচালক প্রনব কুমার সাহা ইনফো সরকার-৩ প্রজেক্টের প্রকল্প পরিচালক সাবেক প্রতিমন্ত্রী পলকের আস্থাভাজন ছিলেন। মেইনটেন্স ইঞ্জিনিয়ার আরিফ ইবনে আলী, নরসিংদী জেলা কার্যালয়ের প্রোগ্রামার এ এস এম মোবারক হোসেন, তিনি ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের প্রোগ্রামার (প্রকিউরমেন্ট) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। বরগুনা জেলা কার্যালয়ের প্রোগ্রামার মো: আব্দুল্লাহ বিন সালাম, তিনি ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রোগ্রামার (ডাটাসেন্টার, সিভিল, স্পেশালাইজড ল্যাব) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ঢাকা জেলা কার্যালয়ের প্রোগ্রামার মো: ওবায়দুর রহমান, তিনি ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পে প্রোগ্রামার (সহকারী প্রকল্প পরিচালক-এপিডি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।

মো: ফিরোজ সরকার ওই প্রজেক্টের ডিপিডি হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। নিমিয়ত প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন প্রনব কুমার সাহা। এছাড়াও টেন্ডার মূল্যায়ন কমিটির সভাপতি ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক। ফলে ডিপিডির অর্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ভূমিকা থাকে না। তবু তাকে ষঢ়যন্ত্রমূলকভাবে ওই প্রতিবেদনে জড়ানো হয়েছে।

ভুক্তভোগি কর্মকর্তা মো: ফিরোজ সরকার
আক্ষেপ করে বলেন, প্রচারিত সংবাদে দৃষ্টে মনে হচ্ছে দীর্ঘ ১৫ বছর অমানবিক ভোগান্তির পর পদোন্নতি পেয়েছি এটা যেন আমার অপরাধ।

ডিপিপি অনুযায়ী প্রকল্পের ডিপিডির কোন প্রকার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নাই। সকল সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার প্রকল্প পরিচালকের (পিডি) এবং সকল দায়দায়িত্বও তার।

এমন একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচার বৈষম্যের শিকার কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি নীলনকশা।

তিনি আরও বলেন, আইসিটি বিভাগ কর্তৃক ওই প্রজেক্টে শতাধিক কোটি টাকার অর্থ আত্মসাৎ বিষয়ে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়। কমিটি বিস্তারিত তদন্ত শেষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত প্রতিবেদন দুদকে প্রেরণ করে। কিন্তু উক্ত অভিযোগে ডিপিডি (অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ সরকারের নাম না সত্বেও অভিযুক্ত প্রকল্প পরিচালক প্রনব কুমার সাহা’র নামের পরিবর্তে তার নাম জড়িয়ে সংবাদ প্রচারিত হয় যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। প্রচারিত সংবাদের ফোকাস ছিল তার প্রমোশন।

ওই কমিটি তদন্ত কাজ শেষে সার্বিক মতামতে জানায়, অভিযোগসমূহের সত্যতা পাওয়া যায়নি। পূর্নকালীন প্রকল্প পরিচালক না থাকা, প্রকল্পের জনবল নিয়োগে বিলম্ব ও বিভাগীয় কর্মচারীদের প্রেষণে নিয়োগ দেওয়া, দূর্বল প্রকল্প ব্যবস্থাপনা, নিজেদের মধ্যে ব্যক্তিগত রেশারেশি ও প্রতিযোগিতার কারণে একে অপরের বিরুদ্ধে অভিযোগের সূত্রপাত ঘটেছে বলে প্রতিয়মান হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞরা মনে করেন দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার স্বচ্ছ. জবাবদিহি ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি প্রয়োজন।

এবি//দৈনিক দেশতথ্য //নভেম্বর ০৩,২০২৪//

Tags: বঞ্চিত কর্মকর্তা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় ১১ কোটি টাকার মাদক উদ্ধার 

Next Post

প্রথম বারের মত প্রো-ভিসি পেল বশেফমুবিপ্রবি

Related Posts

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর
জাতীয় খবর

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
জাতীয় খবর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
জাতীয় খবর

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

Next Post
প্রথম বারের মত প্রো-ভিসি পেল বশেফমুবিপ্রবি

প্রথম বারের মত প্রো-ভিসি পেল বশেফমুবিপ্রবি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist