Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

‘জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ জনতা মেনে নিবেনা’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 7 August, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
‘জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ জনতা মেনে নিবেনা’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি : জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন চুক্তি বাতিল ও তাদের সকল কার্যক্রম বন্ধ দাবিতে
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মো: ইলিয়াস আহমদ বরাবর স্মারকলিপি প্রধান শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে ব্রিফ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

তিনি স্মারকলিপির দাবিসমুহ উত্তাপণ করে সাংবাদিকদের বলেন,গাজায় যখন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, শিশু ও নারীদেরকে নির্বিচারে হত্যা করছে, খাবার ও পানি সরবরাহ বন্ধ করে ইতিহাসের ঘৃণ্য বর্বরতা চলছে সেখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থা কোন কাজ বা পদক্ষেপ গ্রহণ না করে আমাদের শান্তিপ্রিয় দেশে এসে মানবাধিকারের সবক দেয় সেটি দুরভিসন্ধিমূলক। বাংলাদেশ যেখানে বিগত ১৭বছর আওয়ামী ফ্যাসিস্টদের নির্যাতন ও তান্ডবের সময় তাঁরা কোথায় ছিল।
এখন যখন দেশে শান্তির সুবাতাস বইছে সেখানে তাদের অফিসের কোনো প্রয়োজন নেই, তাই দেশের শান্তিপ্রিয় জনগণ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের এই অফিস কখনো মেনে নিবেনা।

জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্বের দেশে দেশে মুসলামনের উপর নির্যাতন নিপিড়ন বন্ধ করতে যে জাতিসংঘ ব্যর্থ এমন সংস্থার কোন অফিস বাংলাদেশে আমরা দেখতে চাইনা। অবিলম্বে চুক্তি বাতিল করার জন্য ড. ইউনুস সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন নতুবা জমিয়ত আরো কঠোর কর্মসুচী দিয়ে রাজপথে নামবে। জাতিসংঘের নামে পশ্চিমা আধিপত্যবাদ দেশবাসী মেনে নিবেনা ইনশাআল্লাহ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সহসাধারন সম্পাদক মুফতি আব্দুল হক আহমদী, মাওলানা তাফাজ্জুল হক্ব, মাওলানা ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নূর হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক মাওলানা আরশদ নোমান ইচ্ছারচরী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা আবুল কাসেম সাইদ, শাল্লা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন, সুনামগঞ্জ পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আলী, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, যুব বিষয়ক সম্পাদক মুফতি তাফাজ্জুল হক্ব, জমিয়তেনেতা মাওলানা জাহাঙ্গীর আলম খান, মাওলানা ফখর উদ্দিন, ক্বারী আহমদ শফী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তাহা হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ, পৌর যুব জমিয়তের সভাপতি মাওঃ হাসান আহমদ দুলাল, সেক্রেটারি আসাদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম, পৌ যুব জমিয়তে সভাপতি মাওলানা হাসান আহমদ দুলাল, সেক্রেটারী মাওলানা আসাদ আহমদ, পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদ ফারাবী প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন বিশ্বের দেশে দেশে যে জাতিসংঘ হত্যা,খুন ও মানবাধিকার রক্ষা করতে পারেনা সেই ব্যার্থ জাতিসংঘের অফিস বাংলাদেশে হতে দেওয়া হবেনা। বক্তারা জেলা জমিয়তের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুনামগঞ্জ ১ আসনে দলের ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেবের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মুনাযাত পরিচালনা করেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গবেষক ও শিক্ষকদের “রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান

Next Post

সাপাহারে রিক-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Related Posts

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর
জাতীয় খবর

ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
জাতীয় খবর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
জাতীয় খবর

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

Next Post
সাপাহারে রিক-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাপাহারে রিক-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist