Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গহিন অরণ্যে ৩০টিরও বেশি প্রাচীন গিরিখাত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 20 August, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
গহিন অরণ্যে ৩০টিরও বেশি প্রাচীন গিরিখাত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা নাহার চা-বাগানের পার্শ্বে দুর্গম অরণ্যে আবিষ্কৃত হয়েছে প্রাচীনতম ৩০টিরও বেশি গিরিখাত।

স্থানীয়দের দাবি, এসব গিরিখাতের দৈর্ঘ্য কোথাও এক কিলোমিটার, আবার কোথাও কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত। এর কয়েকটি বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ভেতর ও প্রবেশ করেছে।

স্থানীয় আদিবাসীরা গিরিখাতগুলোর নাম দিয়েছেন লাসুবন, ক্রেম উল্কা, ক্রেম কেরি ইত্যাদি। ‘লাসুবন’ শব্দের অর্থ পাহাড়ি ফুল। এসব নামকরণ হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষানুসারে, আশপাশের বৃক্ষরাজি ও ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। শুধু গিরিখাতই নয়, এর চারপাশে রয়েছে রহস্যময় গুহা, ছোট্ট ছোট্ট জলপ্রপাত, পাহাড়ি ঝর্না ও শিলা গঠন—যা মিলিয়ে পুরো এলাকাজুড়ে দিয়েছে সৃষ্টির অনন্য ও মনোমুগ্ধকর রূপ।

২০০০ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে গবেষণা করতে গিয়ে উপজেলা সমন্বয়কারী তাজুল ইসলাম জাবেদ প্রথম এসব গিরিখাতের সন্ধান পান। সে সময় স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী এলাকাটি পরিদর্শন করেছিলেন। তবে দুর্গম যাত্রাপথ ও জনসমাগমের অভাবে দীর্ঘদিন মানুষের নজরের বাইরে ছিল এসব স্থান। করোনাকালীন সময়ে চলাচলে বিধিনিষেধ থাকায় পর্যটন উদ্যোগও নেওয়া যায়নি।

গিরিখাতগুলোতে পৌঁছাতে হলে প্রথমে জিপ গাড়ি বা মোটরসাইকেলে যেতে হয় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পাহাড়ি এলাকায়। এরপর কয়েক কিলোমিটার হেঁটে খাড়া ছড়া, ঘন বন ও পাথুরে উঁচু-নিচু পথে অগ্রসর হতে হয়। সীমান্তবর্তী এ এলাকায় মূলত খাসিয়া, চা-শ্রমিক ও অন্যান্য নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস।

সম্প্রতি মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিন লাসুবন গিরিখাত পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, “শ্রীমঙ্গলের নাহারপুঞ্জির নিকটস্থ লা-সুবহান (লা-সুবন) গিরিখাত ভ্রমণ করলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই স্থান ভ্রমণপিপাসুদের জন্য হতে পারে আনন্দময় রোমাঞ্চকর অভিজ্ঞতা।”

ইউএনও জানান, পর্যটকদের সুবিধার্থে ইতোমধ্যে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, বাকিগুলোও দ্রুত নির্মাণ করা হবে। তবে দুর্গম এলাকা হওয়ায় ভ্রমণকারীদের অবশ্যই অভিজ্ঞ গাইড সঙ্গে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

পর্যটন বিশেষজ্ঞদের মতে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গহিন প্রাচীন অরণ্যে আবিষ্কৃত গিরিখাতগুলো যদি যথাযথভাবে সংরক্ষণ করা যায় এবং নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হয়, তবে তা শ্রীমঙ্গলের পর্যটন খাতে যুক্ত করবে আরেক এক নতুন অধ্যায়।

চা-বাগান, লেক, ঝর্না ও অরণ্যে ঘেরা এসব পাহাড়ি গিরিখাতকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে আশার বাণী তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এগুলো দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের জন্য হয়ে উঠতে পারে এক অনন্য রোমাঞ্চকর মনোমুগ্ধকর গন্তব্য।

স্থানীয়রা জানান, দুর্গম এই এলাকায় গিরিখাতগুলোর পাশাপাশি রয়েছে ছোট-বড় গুহা, জলপ্রপাত ও প্রাকৃতিক শিলার গঠন, যা ভ্রমণকারীদের কাছে হবে রহস্যময় অভিজ্ঞতা। তবে পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে গেলে সড়ক, ব্রিজ, নিরাপত্তা ও গাইড ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

পর্যটন খাতের উদ্যোক্তারা মনে করছেন, এসব প্রাচীন গিরিখাত পরিকল্পিতভাবে পর্যটন মানচিত্রে যুক্ত হলে শ্রীমঙ্গলের পর্যটনের ক্ষেত্রে দেশে-বিদেশে নতুনভাবে পরিচিতি পাবে। এবং পর্যটকদের জন্য হবে আরেক নতুন অভিজ্ঞতার বাতিঘর।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোম্পানীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, আহত ৪

Next Post

কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির যাত্রা শুরু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

কুষ্টিয়ায় কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়া পুলিশ সুপারের দৌলতপুরে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন

কুষ্টিয়া পুলিশ সুপারের দৌলতপুরে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist