Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বেরোবি সংলগ্ন ঢাকা–কুড়িগ্রাম মহাসড়কে নেই ট্রাফিক শৃঙ্খলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 14 September, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
বেরোবি সংলগ্ন ঢাকা–কুড়িগ্রাম মহাসড়কে নেই ট্রাফিক শৃঙ্খলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বেরোবি প্রতিনিধি: ইবতেশাম রহমান সায়নাভ: ঢাকা–কুড়িগ্রাম মহাসড়কের পাশেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। রংপুর নগরীর প্রবেশমুখে অবস্থিত এ অঞ্চলে বসবাস করেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী।
শ্রেণি কার্যক্রমে অংশ নিতে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই পথে যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কে নেই কার্যকর ট্রাফিক ব্যবস্থা।

গত ৮ সেপ্টেম্বর দুপুরে ক্লাসে যোগ দিতে সড়ক পার হওয়ার সময় এক নারী শিক্ষার্থী বেপরোয়া পিকআপ ভ্যানে আহত হন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবি জানায়। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গতিরোধক সংস্কার, ট্রাফিক পুলিশ মোতায়েন ও ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন।

এর আগেও একই সড়কে ঘটেছে আরও ভয়াবহ দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঝুঁকিপূর্ণ পার্কের মোড়ে (বর্তমানে আবু সাঈদ চত্ত্বর) এক মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ এ মোড়ে বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। কিছু নিম্নমানের গতিরোধক দিয়েই দায় সারছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন,
“বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন করে কয়েকটি স্পিডব্রেকার নির্মাণ করা হয়েছে। প্রধান ফটকের সামনে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগে শহীদ আবু সাঈদ গেটের সামনে একটি ফুটওভার ব্রিজের প্রস্তাব পাঠানো হবে। আশা করছি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।”

এ বিষয়ে বেরোবির নির্বাহী প্রকৌশলী (সিভিল) কামলেশ চন্দ্র সরকার বলেন,
“ফুটওভার ব্রিজ একটি বড় প্রকল্প। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা বিষয়টি আমলে নিয়েছি। পুরোনো গতিরোধকগুলো সংস্কার এবং কিছু নতুন গতিরোধক সংযোজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাফিক পুলিশ অবশ্যই প্রয়োজন, যেহেতু এখানে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। আমাদের পক্ষ থেকে নকশা ও নথিপত্র কর্তৃপক্ষের নিকট জমা দেয়া হয়েছে। সার্বিক বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজে তত্ত্বাবধান করছেন।”

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন,
“বর্তমানে সড়কের যে অবস্থা, তাতে নিরাপদ সড়ক নিশ্চিত করা কঠিন। জনসচেতনতার অভাব ও চালকদের বেপরোয়া আচরণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় হাইওয়েতে স্পিডব্রেকার দুর্ঘটনা কমানোর বদলে আরও ঝুঁকি তৈরি করে। আমাদের ট্রাফিক বিভাগে জনবল সংকট রয়েছে। তারপরও সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়া হয়েছে যাতে তারা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক শৃঙ্খলা তদারকি করে।”

ঢাকা–কুড়িগ্রাম মহাসড়কের বেরোবি সংলগ্ন অংশে কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগই কেবল শিক্ষার্থীসহ হাজারো পথচারীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভালুকায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Next Post

পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে মুশুরিয়া পদ্ম বিল

Related Posts

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

Next Post
পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে মুশুরিয়া পদ্ম বিল

পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে মুশুরিয়া পদ্ম বিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist