ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কুষ্টিয়া মজমপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারী জামায়াতের মিরপুর ভেড়ামারা আসনের নমীনী আব্দুল গফুর, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখঅলী আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসাইন,শহর আমীর এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রিন্ট করুন










Discussion about this post