কুষ্টিয়া : কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জনপ্রিয় অনুষ্ঠান “টিফিনের আড্ডা”–এর শ্যুটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী শিক্ষার্থীদের নৃত্য, গান, আবৃত্তি, অভিনয়, ক্লাসরুম কার্যক্রম, সমাবেশ ও সৃজনশীল প্রতিভার নানা দিক ধারণ করে বিটিভির টিম।
অনুষ্ঠানের পরিচালক, প্রধান সমন্বয়কারী, ক্যামেরাম্যান, প্রোডাকশন ম্যানেজার, মেকআপ আর্টিস্টসহ পুরো টিমের পদচারণায় আজ মুখরিত ছিল আমাদের প্রিয় এডুকেয়ার ক্যাম্পাস।
এই অনুষ্ঠান শুধু একটি টেলিভিশন প্রোগ্রাম নয় —
এটি এডুকেয়ারের ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও মেধার উজ্জ্বল প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন সেটি শিশুর অন্তর্নিহিত প্রতিভাকে জাগিয়ে তোলে, নৈতিকতার আলোয় আলোকিত করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলে। বাংলাদেশ টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন— এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের এই আলোকিত যাত্রাকে জাতীয় পরিসরে তুলে ধরার জন্য তাদের পুরো টিম কলাকুশলীদের ধন্যবাদ। এই পদক্ষেপ খুলনা বিভাগের শিক্ষাঙ্গনকে আরও অনুপ্রেরণা দেবে, আর এডুকেয়ার ছড়িয়ে দেবে শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার আলো।
প্রসঙ্গত, বিটিভি’র “টিফিনের আড্ডা” একটি জনপ্রিয় অনুষ্ঠান, যেখানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক ও জ্ঞানমূলক পরিবেশনা থাকে। এটি মূলত স্কুল ও কলেজ ভিত্তিক একটি ম্যাগাজিন অনুষ্ঠান।
অনুষ্ঠানটির কিছু দিকসৃূহ হলো
শিক্ষার্থীদের অংশগ্রহণ: এটি শিক্ষার্থীদের তাদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম দেয়, যেখানে তারা গান, নাচ, কবিতা আবৃত্তি এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে পারে।
দেশাত্মবোধক পরিবেশনা: এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও পরিবেশনা থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে সাহায্য করে।
স্মৃতির অংশ: ৯০-এর দশকে বিটিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে এটি একটি যা অনেকের কাছে স্মৃতির অংশ হয়ে আছে।
সাম্প্রতিক উল্লেখ: সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটির উল্লেখ দেখা যায়, যেখানে বিভিন্ন স্কুল এর প্রস্তুতির ছবি ও ভিডিও শেয়ার করা হয়।
“টিফিনের আড্ডা” শিশুদের মধ্যে সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রিন্ট করুন










Discussion about this post