Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় বিএনপির ৪ আসনে প্রার্থী ঘোষণা: সদর আসনে মনোনয়নবঞ্চিতদের সড়ক অবরোধ-বিক্ষোভ

কনি by কনি
Tuesday, 4 November, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় বিএনপির ৪ আসনে প্রার্থী ঘোষণা: সদর আসনে মনোনয়নবঞ্চিতদের সড়ক অবরোধ-বিক্ষোভ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীর নাম ঘোষণার পর অন্যান্য আসনে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও, কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্যের সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

​বিএনপির মহাসচিব কর্তৃক ঘোষিত কুষ্টিয়ার চারটি আসনের প্রার্থীরা হলেন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন , দীর্ঘদিন পর এই আসনগুলোতে গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ প্রার্থী মনোনয়ন দেওয়ায় এবারের নির্বাচনে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে।

অন্যদিকে, কুষ্টিয়া-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পাননি স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তাঁর স্থানে প্রকৌশলী জাকির হোসেন সরকার মনোনয়ন পাওয়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

​মনোনয়ন ঘোষণার পরপরই অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন। সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে তাঁরা শহরের মজমপুর গেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন। এছাড়াও সদর উপজেলার মধুপুর-লক্ষ্মীপুর এলাকায়ও আগুন জ্বালিয়ে সমর্থকেরা বিক্ষোভ করেছেন।

​বিক্ষোভকারীরা জানিয়েছেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো অভিজ্ঞ নেতার বদলে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে আবার মনোনয়ন দেওয়ার দাবি জানান।

মনোনয়নবঞ্চিত প্রার্থী অধ্যক্ষ সোহরাব উদ্দিন এ বিষয়ে বলেন, “শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন, তবে আমি শহরের বাইরে আছি।” তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।

​অন্যদিকে, সদ্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই নির্দেশনা যদি কেউ না মানেন, তাহলে কেন্দ্র সাংগঠনিক ব্যবস্থা নেবে।”

​মনোনয়নকে কেন্দ্র করে এই বিক্ষোভ দলের অভ্যন্তরীণ কোন্দলকে প্রকাশ্যে এনেছে, যা কুষ্টিয়ার নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//০৩ নভেম্বর ২০২৫

Tags: কুষ্টিয়ায় বিএনপির ৪ আসনে প্রার্থী ঘোষণা ও মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Next Post

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় সভা

Related Posts

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
প্রধান খবর

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় সভা

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist