মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গনসংহতি দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) মির্জাপুর মিনি স্টেডিয়ামে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে বিএনপির মনোনীত এম পি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে উক্ত দিবসে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে।
মির্জাপুর মিনি স্টেডিয়ামে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। খন্ড খন্ড মিছিল মিনি স্টেডিয়ামে জন সমুদ্রে পরিনত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মনোনীর এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিসের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
পরে বিশাল র্যালিটি মিনি স্টেডিয়াম থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, বিএনপির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, সহসভাপতি আলী আযম সিদ্দিকী, উপজেরা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম ফরিদ, আলম মৃধাসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন







Discussion about this post