প্রতিবেদক গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি, বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের আহ্বানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, বর্তমান প্যানেল চেয়ারম্যান আসমা তারা, বিএনপি নেতা আবু বক্কর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সাবেক মেম্বার আবু বক্কর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল হান্নান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাহারবাটি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মাস্টার, মহিলা নেত্রী ও সাবেক মেম্বার সামিরন নেছা, সাহারবাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক বেলু, বিএনপি কর্মী জিয়াউল হক ও মহিবুল ইসলামসহ অসংখ্য নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল কাদের।
প্রিন্ট করুন










Discussion about this post