কুষ্টিয়া : কুষ্টিয়ার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
পুলিশ সুপার বলেন— “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এডুকেয়ারের মতো মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করবে।”
পড়ালেখা শেখার মাধ্যমে আদর্শ মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, শুধু বইয়ের জ্ঞান নয়— নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধ
এসব গুণ শিক্ষার্থীদের মাঝে গড়ে তোলেন একজন শিক্ষকই।
তাই বলা হয়— “একজন আদর্শ শিক্ষকই পারেন একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে বলেও জানান তিনি।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর মাননীয় বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডঃ কামরুজ্জামান।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম বলেন—
“আমরা শুধু ভালো রেজাল্ট নয়, ভালো মানুষ তৈরি করতে চাই।” তিনি বলেন, এডুকেয়ার শুধু ফলাফলের জন্য নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মানুষ গড়ার জন্য কাজ করে।
আমরা বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থীরাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে। সবার দোয়া ও সহযোগিতায় এডুকেয়ার তার শিক্ষা-দর্শন নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে—ইনশাআল্লাহ।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল জানান, আজ অত্যন্ত সফলতা ও সুশৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হলো এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া–এর ১৮তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫। একটি জমকালো ও প্রেরণাদায়ক আয়োজনের মাধ্যমে সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী ও শিক্ষক–কর্মচারীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ইংরেজি, গণিত, বিজ্ঞান, ড্রয়িং এবং সর্বোচ্চ উপস্থিতি অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সুধীজনরা।
প্রিন্ট করুন








Discussion about this post