মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়। এদিন পরীক্ষায় মোট ৯ হাজার ৪৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৫৯২ জন। এতে উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৮৬ শতাংশ।
পরীক্ষা চলাকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন।
এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজন ও পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
প্রিন্ট করুন









Discussion about this post