ইব্রাহিম খলিল: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক চিকিৎসা অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ ই জানুয়ারি বুধবার বেলা ১১ টায় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে অবস্থিত অবসর ভবনে সমিতির বার্ষিক চিকিৎসা অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর মোহাঃ শফিকুর রহমান।
প্রধান অতিথি ছিলেন, এডিসি জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম। অনুদান বিতরনের সময় উপস্থিত ছিলেন, সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন ও কোষাধ্যক্ষ কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ নাজমুল করিম। এ
বছর মোট ১৪৫ জনকে ৫লক্ষ ৫ হাজার টাকা প্রদান করা হয়। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তার বক্তব্যে উল্লেখ করেন, সারা জীবন সরকারের সার্ভিস দেয়ার পর অবসরের পরেও আপনারা যে সমিতির মাধ্যমে বিভিন্ন কল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে আসছেন এটা খুবই প্রশংসার দাবিদার। সমিতির সদস্যদেরকে চিকিৎসা সহায়তা বাবদ আপনারা আপনাদের সমিতির পক্ষ থেকে যে সহযোগীতা করলেন তা তাদের খুবই উপকার হবে। এছাড়া ১২৪ টি কম্বল বিতরণ করা হয়।
প্রিন্ট করুন








Discussion about this post