হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু (৩৫) কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
জামিরুল ইসলাম জামু উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়ার গ্রামের আবু আফফানের বড় ছেলে।
জামুর বিরুদ্ধে আপন চাচীকে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী থানায় একটি মামলা দায়ের হলে সেই মামলায় বিজ্ঞ আদালতের রায়ে সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়।
এরপর থেকেই জামু যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে পলাতক অবস্থায় দিন পার করছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শীতলাইপাড়া গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় জামিরুল ইসলাম জামুকে ধরে স্থানীয়রা পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ জামিরুল ইসলাম জামু কে সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়।
এবিষয়ে, ভুক্তভোগী তারিকুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি জামিরুল ইসলাম জামু সহ তার দলবল আমাকে হত্যার উদ্দেশ্যে রাতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করে এমন অবস্থায় তারা কোন উপায় না পেয়ে আমাকে একটি বাঁশঝাড়ের মধ্য হাত পা বেঁধে ফেলে রাখে এবং স্থানীয় জনগণ জামিরুল ইসলাম জামুকে ধরে ফেলে ও আমাকে উদ্ধার করে। আমরা চাই এই জামিরুল ইসলাম জামু সহ তার সকল সহযোগীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এবিষয়ে দৌলতপুর থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাসুম পারভেজ রতন বলেন, জামিরুল ইসলাম জামু দীর্ঘদিন ধরে দৌলতপুর তথা শীতলাইপাড়া গ্রামে নানা ধরনের অরাজগতা সৃষ্টি করে একাধিক হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে যার দায়ভার অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজেকে সব সময় ধরাছোঁয়ার বাইরে রেখেছে। নিজের আপন চাচীকে হত্যা সহ এলাকায় বিভিন্ন সময় চুরি ডাকাতির সাথেও জড়িত ছিল এই জামিরুল ইসলাম জামু।
তিনি দাবি করে বলেন এই জামিরুল ইসলাম জামুর সাথে জড়িত সকল অন্যায় কারী কে আইনের আওতায় আনতে পারলেই দৌলতপুর থেকে সিংহভাগ অন্যায় অত্যাচার দূর হবে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, গতকাল রাতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি জামিরুল ইসলাম জামুকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ, বিজ্ঞ আদালতের মাধ্যমে জামিরুল ইসলাম জামুকে শুক্রবার বেলা দুই টার সময় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট করুন








Discussion about this post