হেলাল উদ্দিন দৌলতপুর(কুষ্টিয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা’র নির্বাচনি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার আড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ শেষে ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইনজাল হোসেনের নেতৃত্বে এক পথসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী,উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এসময় উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবিদ হাসান মন্টি সরকার,আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কামাল রাহাত (কামরুল মোল্লা) ।
সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসাদুজ্জামান আসাদ মোল্লা,ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ লালু,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর দৌলতপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করেন। সেই সাথে প্রত্যেক নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার নির্দেশ দেন।
প্রিন্ট করুন









Discussion about this post