গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়া সড়ক দূর্ঘটনায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে রজপাড়া সিক্স লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস হাওলাদার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা।
জানা যায়, তিনি বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রজপাড়া সিক্স লেন এলাকায় সড়ক পারাপার করার সময় পিছন দিক থেকে আসা বেপরোয়া দ্রুতগতির একটি অটো রিক্সা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে আজ মঙ্গলবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কোন লিখিত অভিযোগ দাখিল করেনি কেউ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট করুন








Discussion about this post